মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
কর্পোরেট সংবাদ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে স্বচ্ছ নিয়োগ ও মেধাভিত্তিক জনবল মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি একটি মেধাভিত্তিক ও পেশাগত মানসম্মত ব্যাংকিং পরিবেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাংকটির পরিচালনাগত দক্ষতা, আর্থিক স্থিতিশীলতা এবং ইসলামী শরীয়াভিত্তিক ব্যাংকিংয়ে অগ্রণী ভূমিকা দেশব্যাপী স্বীকৃত।

সাম্প্রতিক সময়ে ব্যাংকিং কার্যক্রমের স্বচ্ছতা, ঝুঁকি ব্যবস্থাপনা, দক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনা এবং আর্থিক প্রতিবেদনের গুণগতমান বিষয়ে একাধিক অভ্যন্তরীণ ও বহিঃস্থ নিরীক্ষা মূল্যায়ন হয়েছে।

বিভিন্ন নিরীক্ষক ও নিয়ন্ত্রণকারী কতৃপক্ষ ব্যাংকের ২০২১ ইং সাল হতে এন্ট্রি লেভেলে নিয়োগের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি মর্মে পর্যবেক্ষণ এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এ প্রেক্ষিতে, ২০২১ সালের পর থেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এন্ট্রি লেভেলে নিয়োগপ্রাপ্ত জনবলকে মূল্যায়নের আওতায় আনা হয়।

এই কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর মাধ্যমে একটি নিরপেক্ষ ও মানসম্পন্ন মূল্যায়ন পরীক্ষা আয়োজন করা হয়। সর্বমোট ১,৪১৪ (এক হাজার চারশত চৌদ্দ) জন কর্মকর্তা পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং এতে ৮৬৪ (আটশত চৌষট্টি) জন উত্তীর্ণ ও ৫৫০ (পাঁচশত পঞ্চাশ) জন অকৃতকার্য হন। ব্যাংকের প্রশাসনিক ও সুশাসনের ধারাবাহিকতা রক্ষায় জনবল মূল্যায়ন কার্যক্রমের আওতায় ব্যাংকের নীতিমালা এবং দেশের প্রচলিত আইনের যথাযথ পরিপালন সাপেক্ষে অকৃতকার্য কর্মকর্তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ভবিষ্যতেও দক্ষ, যোগ্য ও স্বচ্ছভাবে নির্বাচিত জনবল নিয়ে একটি আধুনিক, টেকসই এবং গ্রাহককেন্দ্রিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার