মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার
কর্পোরেট সংবাদ

ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে প্রিমিয়ার ব্যাংকের ১০ লাখ টাকার অনুদান

কর্পোরেট ডেস্ক: দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনকারী দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবার সিলেট ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে ১০ লাখ টাকার অনুদান প্রদান করেছে।

সম্প্রতি হাসপাতাল চত্বরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়।

দি প্রিমিয়ার ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও সিলেট শাখার ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান টিপু চেকটি সিলেট ডায়াবেটিক সমিতির কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব, যুগ্ম সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন, হাসপাতাল উন্নয়ন সাব-কমিটির চেয়ারম্যান ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ডা. এ.টি.এম. জাফর আহমদ প্রমুখ।

অনুদান গ্রহণ শেষে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, “প্রিমিয়ার ব্যাংকের এই সহযোগিতা নিঃসন্দেহে আমাদের হাসপাতালের সেবার মান উন্নয়নে সহায়ক হবে। আমরা ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “প্রিমিয়ার ব্যাংক সবসময়ই সামাজিক দায়বদ্ধতা পালনে এগিয়ে এসেছে। আশা করি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

এই সম্পর্কিত আরো

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার