মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার
কর্পোরেট সংবাদ

গার্ডিয়ানের বার্ষিক সেলস কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ‘অদম্য গার্ডিয়ান’ স্লোগানে সম্প্রতি কক্সবাজারের হোটেল সি প্যালেসে এ বছরের বার্ষিক সেলস কনফারেন্স আয়োজন করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

এই সেলস কনফারেন্সে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আট শ জনেরও বেশি সেলস লিডার ও ফাইন্যান্সিয়াল এডভাইজার অংশগ্রহণ করেন। গত এক বছরে গার্ডিয়ান এর অনন্য সাফল্য উদযাপনেই এ সম্মেলন আয়োজন করা হয়। অনুষ্ঠানের ২০২৪ সালে উল্লেখযোগ্য পারফরমেন্সের জন্য ১৫ জন সেরা কর্মীকে পুরস্কৃত ও স্বীকৃতি প্রদান করে গার্ডিয়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ডিয়ান এর ডিরেক্টর জনাব সৈয়দ আখতার হাসান উদ্দিন। আরও, উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ; চিফ রিটেইল বিজনেস অফিসার মাহমুদুর রহমান খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সম্মেলনে ভিডিও বার্তা দেন গার্ডিয়ান এর কো-ফাউন্ডার ও স্পনসর তপন চৌধুরী। সেলস কনফারেন্সে অংশগ্রহণকারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “এ সম্মেলন শুধুমাত্র কোন আনুষ্ঠানিক সমাবেশই নয়; এটি আমাদের কঠোর পরিশ্রম, সততা ও সাফল্যের অর্জন। গার্ডিয়ান আজ দেশের মানুষের কাছে আস্থা ও সুরক্ষার প্রতীক। বিমাখাতে গার্ডিয়ান সুনাম অর্জন করেছে। ভবিষ্যতেও আপনারা এই সাফল্যের ধারা বজায় রেখে কাজ করবেন বলে আমি মনে করি। একসাথে আমরা সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে গার্ডিয়ানকে আরও নতুন উচ্চতায় এগিয়ে নিয়ে যাবো।”

Imported from WordPress: image-36.png

অনুষ্ঠানে গার্ডিয়ান এর চিফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ, সকল পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং সারাদেশ থেকে আগত অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “গার্ডিয়ানে আমরা বিশ্বাস করি, আমাদের কর্মীরাই আমাদের এগিয়ে যাওয়া মূল চালিকা শক্তি। তাদের নিষ্ঠা, নিবেদন ও শৃঙ্খলাই আমাদের প্রতিষ্ঠানের মূল্যবোধকে প্রতিফলিত করে।”

তিনি গার্ডিয়ানের অগ্রযাত্রায় এপেক্স, ব্র্যাক ও স্কয়ারের অংশীদারদের অন্যতম অবদান, পথনির্দেশনা ও সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সাথে প্রকাশ করেন। দিনব্যাপী এ আয়োজনে ছিল পারফরমেন্স রিভিউ, স্ট্রাটেজিক ওর্য়াকশপ, র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই সম্পর্কিত আরো

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার