মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে চলে আসবে: এনবিআর চেয়ারম্যান একনেকে ৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী
কর্পোরেট সংবাদ

যমুনা ব্যাংক ও ন্যাশনাল পেনশন অথরিটির মধ্যে সমঝোতা স্মারক সই

কর্পোরেট ডেস্ক: যমুনা ব্যাংক পিএলসি এবং ন্যাশনাল পেনশন অথোরিটির মধ্যে ইউনিভার্সাল পেনশন স্কিম (UPS)–এর আওতায় বিভিন্ন স্কিমের কিস্তি সংগ্রহ, ও হিসাব ব্যবস্থাপনা সহজতর ও গতিশীল করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স ডিভিশনের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে উক্ত MoU স্বাক্ষরিত হয়। যমুনা ব্যাংক পিএলসি–এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ এবং ন্যাশনাল পেনশন অথোরিটির নির্বাহী চেয়ারম্যান মোঃ মোহিউদ্দিন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে MoU–তে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স ডিভিশনের সচিব ডঃ মোঃ খায়রুজ্জামান মজুমদার। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্বের ফলে, যমুনা ব্যাংক তার দেশব্যাপী শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ইউনিভার্সাল পেনশন স্কিমের গ্রাহকদের কাছ থেকে পেনশন কিস্তি সংগ্রহ করবে। এ উদ্যোগের মাধ্যমে দেশের নাগরিকদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও টেকসই পেনশন ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, সমঝোতা স্মারক স্বাক্ষরের পর অচিরেই যমুনা ব্যাংক পেনশন কিস্তি সংগ্রহ কার্যক্রম শুরু করবে।

এই সম্পর্কিত আরো

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা

আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে চলে আসবে: এনবিআর চেয়ারম্যান

একনেকে ৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী