মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা
কর্পোরেট সংবাদ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে” সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর উদ্যোগে ও লিড ব্যাংক হিসেবে গাজীপুর ব্রাক সিডিএম-এ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর পরিচালক মোঃ মফিজুর রহমান খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান।

প্রধান অতিথি মোঃ মফিজুর রহমান খান চৌধুরী বক্তব্যে বলেন, “মানি লন্ডারিং প্রতিরোধে শুধু নীতিমালার প্রণয়ন যথেষ্ট নয়, এর কার্যকর বাস্তবায়ন প্রয়োজন। ব্যাংকারদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে এই ধরণের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী।”

সভাপতির বক্তব্যে মোঃ রাফাত উল্লাহ খান বলেন, “আন্তর্জাতিক মানদ- অনুযায়ী ব্যাংকিং পরিচালনার জন্য এএমএল ও সিএফটি বিষয়ে দক্ষতা অর্জন অত্যাবশ্যক। ব্যাংকের কর্মকর্তারা যেন নিজ নিজ কর্মস্থলে এ বিষয়ে নেতৃত্ব দিতে পারেন, সে লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন।”

উক্ত আায়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন, মোঃ আবদুল আউয়াল চৌধুরী এবং উপ-পরিচালক মেহেদী হাসান। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারী, ব্যাংকের ইভিপি ও ক্যামেলকো মোঃ ইয়াহিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন। গাজীপুর জেলার ৪৭টি তপসিলি ব্যাংকের ১২৮ জন শাখা ব্যবস্থাপক ও ব্যামেলকো প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

এই সম্পর্কিত আরো

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা