বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ডের’ আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী লোহাগড়ায় দাফনের ৭ মাস পর ব্যবস্থাপকের মরদেহ উত্তোলন ঈশ্বরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ এনবিআর-বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ: - কাস্টমস ব্যবস্থায় কমবে কাগজপত্রের ঝামেলা দেশে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪ ২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক
কর্পোরেট সংবাদ

এনসিসি ইসলামিক ব্যাংকিং মুরাদপুর শাখার শুভ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: চট্টগ্রামের মুরাদপুরে এনসিসি ব্যাংকের পূর্ণাঙ্গ শরী‘আহ্-ভিত্তিক ইসলামিক ব্যাংকিং শাখার কার্যক্রম বৃহস্পতিবার (২৯ মে, ২০২৫) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এনসিসি ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার এবং পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, ইভিপি ও চীফ অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন আবুল কাসেম মোঃ ছফিউল্লাহ এবং ইভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান আলী তারেক পারভেজসহ বিভিন্ন শাখার ঊর্ধ্বতন ব্যবস্থাপকবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী, গ্রাহক ও শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম বলেন, “৩২ বছরের পথচলায় এনসিসি ব্যাংক আধুনিক প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইসলামিক ব্যাংকিংয়ের গুরুত্ব বিবেচনা করে আমরা ইতোমধ্যেই এ খাতে কার্যক্রম শুরু করেছি, যা ইতিবাচক সাড়া পেয়েছে। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি শরী‘আহ্-ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা দেশের আর্থিক খাত ও অর্থনীতিকে গতিশীল করবে বলে আমরা আশাবাদী।” তিনি এলাকার ব্যবসায়ী ও পেশাজীবীদের এনসিসি ইসলামিক ব্যাংকিংয়ের সেবা গ্রহণের আহ্বান জানান।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “দেশে ইসলামিক ব্যাংকিংয়ের চাহিদা ও সম্ভাবনা বিবেচনা করে আমরা শরী‘আহ্-সম্মত ব্যাংকিং সেবা চালু করেছি। ইতোমধ্যে ঢাকার গুলশানে একটি পূর্ণাঙ্গ ইসলামিক শাখা এবং ৩২টি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করা হয়েছে, যেখানে গ্রাহকদের মধ্যে থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আজ মুরাদপুর শাখার মাধ্যমে আমরা চট্টগ্রামে এই সেবা সম্প্রসারিত করলাম। ভবিষ্যতে আরও শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করা হবে।” তিনি শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির তত্ত্বাবধানে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার কথা উল্লেখ করে গ্রাহকদের চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আশ্বাস দেন এবং উক্ত এলাকার ব্যবসায়ী ও পেশাজীবীদের ইসলামিক ব্যাংকিং সেবা গ্রহণের জন্য তিনি আহব্বান জানান।

এই সম্পর্কিত আরো

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী

পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ডের’ আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

লোহাগড়ায় দাফনের ৭ মাস পর ব্যবস্থাপকের মরদেহ উত্তোলন

ঈশ্বরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

এনবিআর-বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ: কাস্টমস ব্যবস্থায় কমবে কাগজপত্রের ঝামেলা

দেশে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক