বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ডের’ আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী লোহাগড়ায় দাফনের ৭ মাস পর ব্যবস্থাপকের মরদেহ উত্তোলন ঈশ্বরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ এনবিআর-বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ: - কাস্টমস ব্যবস্থায় কমবে কাগজপত্রের ঝামেলা দেশে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪ ২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক
কর্পোরেট সংবাদ

আইএফআইসি ব্যাংকের আয়োজনে “মুন্সীগঞ্জে ক্লাস্টার অর্থায়ন ২০২৫” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ‘সমন্বিত উন্নয়ন ও অর্থায়ন’ প্রতিপাদ্যে “মুন্সীগঞ্জ জেলায় ক্লাস্টার অর্থায়ন ২০২৫” শীর্ষক এক কর্মশালার আয়োজন করে শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি।

সম্প্রতি মুন্সীগঞ্জ সদরের একটি কনভেনশন সেন্টারে ৩২টি সরকারী ও বেসরকারী ব্যাংকের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মোঃ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী হুমায়ুন রশীদ, বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এর যুগ্ম পরিচালক জান্নাতুল ফেরদৌস তানিয়া ও সহকারী পরিচালক মোহাম্মদ গোলাম রাব্বানী। এ সময় মোঃ রফিকুল ইসলাম বলেন ‘ক্লাস্টার ফাইন্যান্স দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (ঈগঝগঊ) খাতের জন্য একটি বড় পরিবর্তনের বার্তা বহন করে।’ কর্মশালায় স্বগত বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের হেড অব রিটেইল এন্ড এসএমই ফেরদৌসী বেগম।

কর্মশালায় সরকারি-বেসরকারি ৩২টি ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় লীড ব্যাংক হিসেবে আইএফআইসি এই কর্মশালার আয়োজন করে।

এই সম্পর্কিত আরো

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী

পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ডের’ আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

লোহাগড়ায় দাফনের ৭ মাস পর ব্যবস্থাপকের মরদেহ উত্তোলন

ঈশ্বরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

এনবিআর-বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ: কাস্টমস ব্যবস্থায় কমবে কাগজপত্রের ঝামেলা

দেশে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক