বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: - একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১ ন্যাশনাল টিউবসের পর্ষদ সভার তারিখ ঘোষণা সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ পাস: - নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী
কর্পোরেট সংবাদ

রানার অটোমোবাইলস নিয়ে এলো ‘ইয়াদিয়া’র ইলেকট্রিক স্কুটার

কর্পোরেট সংবাদ ডেস্ক: বাংলাদেশের মোটরসাইকেল খাতের পথ প্রদর্শক রানার অটোমোবাইলস পিএলসি নিয়ে এলো দেশের বাজারে পরিবেশ বান্ধব ও বিশ্বের ১ নম্বর ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড “ইয়াদিয়া”র বেশ কয়েকটি মডেলের স্কুটার।

রোববার (২৫ মে) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ইতিমধ্যে রাইডারদের কাছে জনপ্রিয় ইয়াদিয়া টি-ফাইভ, এম-সিক্স, রুইবিন ও জি ওয়ান ফিফটি-পি সহ আরও আধুনিক ও আকর্ষণীয় নতুন দুটি ইলেকট্রিক স্কুটার মডেল জিটি-সিক্সটি ও ইএইটএস-টু হান্ড্রেড -এর সাথে সবাইকে পরিচিত করিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানে স্কুটারগুলোর আধুনিক সব ফিচার নিয়ে ছিলো বিভিন্ন আয়োজন। আগত অতিথি এবং সাধারণ ক্রেতারা ভেন্যুতে স্কুটারগুলো টেস্ট রাইড করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী এই ধরণের স্কুটার দেশের বাজারে আনার জন্য অনেকেই রানারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

রানার গ্ৰুপের সম্মানিত চেয়ারম্যান হাফিজুর রহমান খান জানান, ক্রেতার সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য এবং সেই বিবেচনায় পণ্যের গুণগত মান ও বিক্রয়ত্তর সেবা নিশ্চিত করবে ব্র্যান্ডটি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার গ্ৰুপের সম্মানিত ভাইস চেয়ারম্যান মো: মোজাম্মেল হোসাইন, গ্ৰুপ এমডি নজরুল মু.ইস., এফসিএ, চীফ বিজনেস অফিসার আবু হানিফ এবং ইয়াদিয়া জেনারেল ম্যানেজার অব গ্লোবাল সেলস হু সহ রানার অটোমোবাইলস পিএলসি-এর কর্মকর্তাবৃন্দ।

এই সম্পর্কিত আরো

তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র

থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১

ন্যাশনাল টিউবসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ পাস: নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী