বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
কর্পোরেট সংবাদ

ইসলামী ব্যাংক অফিসার্স কো-অপারেটিভ সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-এর ৩২ তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (২২ মে) ইসলামী ব্যংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সোসাইটির সভাপতি ও ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোঃ জামাল উদ্দিন মজুমদার ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম। সভার কার্যসূচী পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক ও ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাকসুদুর রহমান। এসময় সমিতির সদস্য ও ব্যাংকের বিভিন্ন স্তরের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো