বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: - জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস গ্রাহকের টাকা আত্মসাত: - ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: - একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১
কর্পোরেট সংবাদ

আইসিডিডিআরবি-র ডায়াগনস্টিক সেবায় ১০% ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা

কর্পোরেট ডেস্ক: গ্রাহকদের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা সহজ করতে রবি এলিট যুক্ত হয়েছে আন্তজার্তিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান, আইসিডিডিআর,বি-র সঙ্গে। এখন থেকে আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের বিভিন্ন ডায়াগনস্টিক সেবায় ১০ শতাংশ মূল্যছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা।

সম্প্রতি এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে রবি আজিয়াটা পিএলসি এবং আইসিডিডিআর,বি। এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে রবি আজিয়াটার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ কমার্শিয়াল অফিসার, শিহাব আহমাদ; অ্যাকজেনটেকের চিফ কমার্শিয়াল অফিসার, আবুল কালাম মো: নাজমুল ইসলাম; হেড অফ রবি মার্কেটিং, মোঃ শওকত কাদের চৌধুরী প্রমুখ।

আইসিডিডিআর,বি-র পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ, পরিচালক (ফাইন্যান্স) থমাস লিয়াম ব্যারি, হেড অফ ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেস, ডা. মোঃ ফজলুল কবীর; হেড অফ হসপিটাল সার্ভিসেস, ডা.মোঃ জাকিরুল করিম; হেড অফ ডেভেলপমেন্ট, আরমানা আহমেদ; হেড অফ রেগুলেটরি অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স,মোহাম্মদ নাফিউ আলম; সিনিয়র ম্যানেজার (বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স) মোঃ শাহরিয়ার বিন এলাহী প্রমুখ।

এই অংশীদারত্ব প্রমাণ করে যে, রবি এলিট সবসময়ই তাদের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ ও মানসম্পন্ন সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এতে রবি এলিট গ্রাহকরা সহজে ও কম খরচে নির্ভরযোগ্য ও উচ্চমানের স্বাস্থ্যসেবা পাবেন। বিশেষ এই অফার সম্পর্কে গ্রাহকরা বিস্তারিত তথ্য পাবেন রবির ওয়েবাসইট ও ’মাই রবি’ অ্যাপ থেকে।

অনুষ্ঠানে ভবিষ্যতে গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদান নিশ্চিত করতে সম্ভাব্য অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিরা। সম্ভাব্য এসব অংশীদারত্বের মধ্যে রয়েছে- রবি এলিট সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর দিতে ডিজিটাল সমাধান, গবেষণায় সহায়তার জন্য এআইভিত্তিক টুলস নিয়ে আসা, ঢাকা ও চাঁদপুরের মতলবে আইসিডিডিআর,বি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবাপ্রদানের জন্য তহবিল সংগ্রহের সুযোগ ইত্যাদি।

এই সম্পর্কিত আরো

ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার

তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র

থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১