বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: - জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস গ্রাহকের টাকা আত্মসাত: - ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: - একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১
কর্পোরেট সংবাদ

যমুনা ব্যাংকের উদ্যোগে “বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: গত ১৩ মে যমুনা ব্যাংক পিএলসি. “শরী’আহ ভিত্তিক বিনিয়োগের সুযোগ: বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক (BGIS)” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে।

সেমিনারটিতে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেব্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক ইস্তেকমাল হোসাইন এবং কি-নোট স্পিকার হিসেবে ছিলেন তাঁর টিমের অন্যান্য সদস্যবৃন্দ, যাঁরা সুকুক বিষয়ে বিশেষজ্ঞ মতামত প্রদান করেন। যমুনা ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এই সেশনে ব্যাংকের সকল বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং অপারেশনাল ম্যানেজারগণ স্বশরীরে ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সেমিনারের মূল উদ্দেশ্য ছিল সুকুক স্ট্রাকচারিং, বিনিয়োগ সম্ভাবনা ও নিয়ন্ত্রক কাঠামো সম্পর্কে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি।

উক্ত সেমিনারে যমুনা ব্যাংক শরী’আহ সম্মত সুকুক বিনিয়োগের প্রসার এবং সেক্টরের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এতে ৬ষ্ঠ বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক (BGIS)-এর গুরুত্ব তুলে ধরা হয়। এটি একটি ইজারা সুকুক, যার পরিমাণ ২,০০০ কোটি টাকা, মেয়াদ ৭ বছর এবং বার্ষিক ১০.৫০% মুনাফা, যা ১৮-১৯ মে ২০২৫ পর্যন্ত বিডিংয়ের জন্য উন্মুক্ত থাকবে।

এই সম্পর্কিত আরো

ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার

তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র

থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১