বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: - জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস গ্রাহকের টাকা আত্মসাত: - ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: - একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১
কর্পোরেট সংবাদ

ঢাকায় এনসিসি ব্যাংকের আরো ৪টি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংক গুলশান, বারিধারা, ধানমন্ডি ও শ্যামলী শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করেছে। সম্প্রতি এই উইন্ডো চারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন।

এসময়, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম, এসইভিপি ও গুলশান শাখার হেড অব বিজনেস এন্ড ব্রাঞ্চ মোঃ শফিকুর রহমান, ইভিপি ও চীফ অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন আবুল কাসেম মোঃ ছফিউল্লাহ, ইভিপি ও এনসিসি ইসলামিক ব্যাংকিং গুলশান শাখার হেড অব বিজনেস এন্ড ব্রাঞ্চ মোঃ মাসুদুর রহমান, এসভিপি ও বারিধারা শাখার হেড অব বিজনেস এন্ড ব্রাঞ্চ সৈয়দ আতিকুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, দেশে ইসলামিক ব্যাংকিং এর বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা বিবেচনা করে আমরা শরী‘আহ্ ভিত্তিক ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে আমরা ঢাকার গুলশানে এবং চট্টগ্রামের মুরাদপুরে দুইটি পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখা খোলার অল্প সময়ের ব্যবধানে গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া পেয়েছি। এরই ধারাবাহিকতায় আমরা আরো পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখা খোলার পাশাপাশি প্রাথমিক পর্যায়ে ৩২টি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করতে যাচ্ছি। ইতোমধ্যে মতিঝিল প্রধান শাখা, এনসিসি ব্যাংক ভবন শাখা, ফেনী, মহিপাল, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী, নারায়নগঞ্জ, বরিশাল, যশোর, খুলনা শাখার পাশাপশি গুলশান, বারিধারা, ধানমন্ডি ও শ্যামলী শাখায় ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছি। পরবর্তীতে পর্যায়ক্রমে আমাদের সকল শাখা এবং উপ-শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করা হবে।

তিনি আরও বলেন, আমরা আমাদের শরী‘আাহ সুপারভাইজরি কমিটির দিক নির্দেশনায় সম্পূর্ণ শরী‘আহ্ বিধি অনুসরণে ইসলামী ব্যংকিং কার্যক্রম পরিচালনা করছি যা গ্রাহকদের আকাক্সক্ষা ও চাহিদা পূরণে সক্ষম হবে। তিনি ব্যবসায়ী এবং পেশাজীবীদের এনসিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো

ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার

তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র

থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১