বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: - জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস গ্রাহকের টাকা আত্মসাত: - ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: - একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১
কর্পোরেট সংবাদ

‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৫’ পালন করলো এনার্জিপ্যাক

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি যথাযথ গুরুত্বের সাথে ‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৫’ উদযাপন করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। এ উপলক্ষে এনার্জিপ্যাক এর বিভিন্ন কারখানা ও প্রজেক্টে সভা ও র‍্যালি আয়োজন করে। আয়োজনে উদ্ভাবন, সচেতনতা এবং সহযোগিতার মাধ্যমে নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মক্ষেত্র তৈরির প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রতিষ্ঠানটি।

কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণে এআই ও ডিজিটাল টুল এর ব্যাবহার প্রতিষ্ঠানের কার্যক্রমে (অপারেশন) অন্তরভুক্ত করার মাধ্যমে কিভাবে ঝুঁকিমুক্ত পরিবেশ তৈরি ও বজায় রাখা যায় সে বিষয়ে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এনার্জিপ্যাকের কর্মীরা। একটি শীর্ষস্থানীয় পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি হিসেবে, এনার্জিপ্যাক সবসময় কর্মক্ষেত্রে কর্মীদের সুস্থতা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বছরের পর বছর ধরে, এই প্রতিশ্রুতি বাস্তবায়নে কর্মীদের জন্য বিভিন্ন স্বাস্থ্য ও সুরক্ষা সংশ্লিষ্ট উদ্যোগ গ্রহণ করে আসছে প্রতিষ্ঠানটি।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ বলেন, “সকল কর্মীদের সাথে নিয়ে এই গুরুত্বপূর্ণ দিনটি উদযাপন করতে পেরে আমরা খুবই আনন্দিত। এনার্জিপ্যাক সকলের জন্য একটি উন্নত ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই দিনটি উদযাপন করতে আমাদের সকল কর্মীরা একত্রিত হয়েছেন, এটি সত্যি গর্ব করার মতো বিষয়।”

রূপগঞ্জের জি-গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট, এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্ক (জি৬), খুলনার জি-গ্যাস এলপিজি প্ল্যান্ট, ঢাকার শান্তা পিনাকলে অবস্থিত স্টিলপ্যাক প্রকল্প এবং ভালুকায় এক্সিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজে স্টিলপ্যাক প্রকল্পে কর্মরত কর্মীরা এই দিবস উপলক্ষে বিভিন্ন সচেতনতা ও নিরাপত্তামূলক কর্মসূচীর আয়োজন করেন।

এই সম্পর্কিত আরো

ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার

তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র

থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১