বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: - জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস গ্রাহকের টাকা আত্মসাত: - ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: - একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১
কর্পোরেট সংবাদ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ‘রিট্রিট প্রোগ্রাম’ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র ঊর্ধ্বতন নির্বাহীদের নিয়ে দুই দিনব্যাপী রিট্রিট প্রোগ্রাম ২ ও ৩ মে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া’র সভাপতিত্বে উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী ও ঢাকা অঞ্চলের শাখাপ্রধানগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান ইসলামী শরীয়ার উদ্দেশ্যের আলোকে সাধারণ মানুষের কল্যাণে ব্যাংকিং সেবা প্রদানের জন্য ব্যাংকের সকল পর্যায়ের কর্মীদের নির্দেশনা দেন। ব্যাংকারদের পেশাগত দক্ষতা, ব্যাংকিং ও শরীয়াহ বিষয়ক জ্ঞান উন্নয়নে এ ধরনের অনুষ্ঠানের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ইসলামী ব্যাংকিং সম্পর্কে গ্রাহক ও সাধারণ মানুষকে প্রশিক্ষিত ও সচেতন করতে হবে। শরীয়াহ নীতিমালা, সুশাসন ও পরিপালনের সংস্কৃতি বাস্তবায়নে ব্যাংক নির্বাহীদের আরো আন্তরিক ও উদ্যোগী হওয়ার আহবান জানান তিনি।

দুই দিনব্যাপী এ রিট্রিট প্রোগ্রামে ব্যাংকের আমানত, বিনিয়োগ, খেলাপি বিনিয়োগ আদায়, উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক বাণিজ্য, রেমিট্যান্স ও প্রযুক্তিসমৃদ্ধ সেবাসহ সব ধরণের ব্যাংকিং সেবা আরো সমৃদ্ধ ও গতিশীল করার মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকটিকে পূর্ণমাত্রায় ঘুরে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই সম্পর্কিত আরো

ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার

তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র

থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১