বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: - জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস গ্রাহকের টাকা আত্মসাত: - ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: - একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১
কর্পোরেট সংবাদ

আইএফআইসি ব্যাংক ও আইসিবির মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: আইএফআইসি ব্যাংক পিএলসি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর মধ্যে পে-রোল ব্যাংকিং বিষয়ক একটি সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে।

ঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর রাজউক অ্যাভিনিউতে অবস্থিত বিডিবিএল ভবনের আইসিবি সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

আইএফআইসি ব্যাংকের প্রিন্সিপাল শাখার চিফ ম্যানেজার মো. নাজিমুল হক এবং আইসিবির জেনারেল ম্যানেজার মো. আনোয়ার শামীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় আইসিবির কর্মীগণ আইএফআইসি ব্যাংকের পে-রোল অ্যাকন্টের সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ। তারা উভয়ে চার দশকের দীর্ঘস্থায়ী ব্যবসায়িক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এবং এই চুক্তিকে ব্যবসায়িক সম্প্রসারণ ও বিনিয়োগ সহযোগিতার একটি কৌশলগত অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম, হেড অব অপারেশনস হেলাল আহমেদ; আইসিবির উপব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল হুদাসহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ।

এই সম্পর্কিত আরো

ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার

তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র

থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১