শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
কর্পোরেট সংবাদ

আইসিএসবি কর্তৃক স্বাধীনতা দিবস পালিত

কর্পোরেট ডেস্ক: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস পালন করেছে। ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটি অনুষ্ঠানটি আয়োজন করে।

বুধবার (২৬ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রমের সূচনা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং বিশেষ আলোচনা সভায় বাংলাদেশের স্বাধীনতার তাৎপর্য নিয়ে আইসিএসবি-এর সদস্যগণ আলোচনা করেন।

আইসিএসবি-এর ভাইস প্রেসিডেন্ট এ. কে. এম. মুশফিকুর রহমান এফসিএস, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগ সম্পর্কে আলোচনা করেন। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের অবদানে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে তার নিজস্ব স্থান করে নিয়েছে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

আইসিএসবি-এর ট্রেজারার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস আজকের এই বিশেষ দিনে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি আমাদের স্বাধীনতার অর্জনে শহীদদের আত্মত্যাগ ভূমিকা স্মরণ করেন এবং স্বাধীনতার তাৎপর্য সম্পর্কে আলোকপাত করেন।

মোঃ শরীফ হাসান এফসিএস, কাউন্সিল সদস্য, মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস, কাউন্সিল সদস্য, সন্তোষ চন্দ্র সরকার এফসিএস, শেখ মোঃ সরফরাজ হোসেন এফসিএস, মোহাম্মদ কামাল উদ্দিন এসিএস, শরিফুল ইসলাম এসিএস, আইসিএসবি-এর সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে ডিআরসি সদস্য, ইনস্টিটিউটের ফেলো ও এসোসিয়েট সদস্য এবং আইসিএসবি-এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Imported from WordPress: image-73.png

অনুষ্ঠানটির সঞ্চালক ডিআরসি-এর চেয়ারম্যান শেখ আজিজুল হক এফসিএস ইনস্টিটিউটের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত