শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
কর্পোরেট সংবাদ

নারীর ক্ষমতায়ন ও বৈষম্য প্রতিরোধে ইউসিবির একগুচ্ছ ঘোষণা

কর্পোরেট ডেস্ক: ‘অ্যাক্সিলারেট অ্যাকশন’ প্রতিপাদ্যের আলোকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ৮ মার্চ ২০২৫ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় ইউসিবি কর্তৃপক্ষ কর্মজীবী মায়েদের জন্য ‘ডে-কেয়ার সেন্টার চালু, অভ্যন্তরীণ চিকিৎসা সেবা চালু, ব্যাংকের মধ্য ও শীর্ষ পর্যায়ে আরও ভারসাম্যপূর্ণ লিঙ্গ অনুপাত নিশ্চিত করার ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনন্ত গ্রুপের চেয়ারম্যান, মিসেস কামরুন নাহার জহির। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘ক্ষমতায়নের জন্য নারীদের সঠিক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে এবং নারীদের নেতৃত্ব প্রদানের ব্যাপারে আরও মনোযোগী হতে হবে। ক্ষমতায়নের জন্য নারীদের যেমন নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে, একইসঙ্গে সংস্থাকেও প্রয়োজনীয় সুযোগ তৈরি করে দিতে হবে। নারীরা যেন তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে পারে এ জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা জরুরি ‘।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইএসপিডি) নওশাদ মোস্তফা এবং এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম হাসান সাত্তার। ইউসিবির পক্ষ থেকে বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো: সাজ্জাদ হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুর রহমান এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ। আলোচকরা বলেন, ইউসিবিতে ২০% নারীকর্মী রয়েছে। এই হার বাড়াতে এবং তাদের সংখ্যা জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে ইউসিবি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের দুই যুগ্ম পরিচালক (এসএমইএসপিডি) মিস শাহরিয়ার নাছরিন, মিস হাফিয়া তাজরিয়ান এবং ইউসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণামূলক সফলতার গল্প উপস্থাপন। এ পর্বে অংশগ্রহণ করেন ‘শুদ্ধ কৃষি’-র স্বত্বাধিকারী কাজী কাকলী, ‘রক্সি’স কালেকশন’-এর স্বত্বাধিকারী ফারহানা কবির, ‘সাত সতেরো’ ও ‘আইএসসি প্রফেশনাল ট্রেনিং সেন্টার’-এর স্বত্বাধিকারী সিতি সালমা খাঁন এবং ‘বিটু’-এর স্বত্বাধিকারী সুমশ্রিতা পোদ্দার বিথী।

এই অগ্রণী নারী উদ্যোক্তারা ইউসিবির প্রশংসা করে বলেন, করোনা মহামারির সময়, যখন কেউ ঋণ দিচ্ছিল না, তখন ইউসিবি তাদের পাশে দাঁড়িয়েছে। এমনকি ইউসিবি তাদের স্বামী বা অভিভাবকের জামানত ছাড়াই ঋণ দিয়েছে।
উদ্যোক্তারা তাদের চ্যালেঞ্জ, সাফল্য এবং অভিজ্ঞতা তুলে ধরেন, যা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অনুপ্রেরণা যুগিয়েছে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত