শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
কর্পোরেট সংবাদ

সাউথইস্ট ব্যাংক ও ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: স¤প্রতি, সাউথইস্ট ব্যাংক পিএলসি. ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ব্যাংকটি বিভিন্ন ব্যাংকিং সেবা যেমন, পে-রোল ব্যাংকিং সার্ভিস, কর্পোরেট পেমেন্ট মডিউল এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদান করবে।

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি লিমিটেডের জেনারেল ম্যানেজার ঝেং শুইয়ং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিপত্র বিনিময় করেন।

এই অংশীদারিত্ব ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি লিমিটেডের আর্থিক কার্যক্রম সহজতর করবে, যার মধ্যে রয়েছে বেতন পরিশোধ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করা, কর্পোরেট পেমেন্ট স্বয়ংক্রিয় করা এবং উন্নত ডিজিটাল ব্যাংকিং সুবিধা প্রদান করা। সাউথইস্ট ব্যাংকের পে-রোল ব্যাংকিং সেবার মাধ্যমে ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি লিমিটেডের কর্মীরা নিরাপদে এবং সময়মতো তাদের বেতন পাবেন, পাশাপাশি অতিরিক্ত ব্যাংকিং সুবিধাও উপভোগ করতে পারবেন। এছাড়াও, কর্পোরেট পেমেন্ট মডিউল সিস্টেমের মাধ্যমে সহজেই বিক্রেতাদের অর্থ প্রদান, তহবিল স্থানান্তর এবং অন্যান্য আর্থিক লেনদেন করা যাবে।

এই উপলক্ষ্যে, সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন বলেন, “আমরা ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি লিমিটেডের সঙ্গে অংশীদার হতে পেরে গর্বিত, যা বাংলাদেশের চামড়া শিল্পের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। এই অংশীদারিত্ব আমাদের কর্পোরেট গ্রাহকদের জন্য উদ্ভাবনী ও প্রযুক্তিনিভর ব্যাংকিং সমাধান প্রদানের প্রতিশ্রুতি প্রকাশ করে, যা তাদের আর্থিক কার্যক্রমকে আরও দক্ষ করবে। আমরা বিশ্বাস করি, এই সহযোগিতা দীর্ঘমেয়াদী মূল্য সৃষ্টি করবে এবং আমাদের অংশীদারদের আর্থিক দক্ষতা বৃদ্ধি করবে।”

সাউথইস্ট ব্যাংকের এসইভিপি ও হেড অফ ব্রাঞ্চ মোহাম্মদ রাশেদুল আমিন এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত