শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
কর্পোরেট সংবাদ

সাউথইস্ট ব্যাংক ও পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. সম্প্রতি পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাথে টিউশন ফি সংগ্রহ সেবা, পে-রোল ব্যাংকিং সেবা, শিক্ষক ঋণ (আলোক) এবং অন্যান্য ব্যাংকিং সেবা প্রদানের জন্য একটি সমঝোতা স্মারক সই করেছে। এই সহযোগিতার মাধ্যমে উদ্ভাবনী ও দক্ষ পেমেন্ট ইকোসিস্টেমের মাধ্যমে টিউশন ফি সংগ্রহ প্রক্রিয়াকে সহজতর করা হবে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল শাহ মোহাম্মদ ইমরান তাদের নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।

এই চুক্তির অধীনে, সাউথইস্ট ব্যাংক পিএলসি. পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজকে বিভিন্ন আর্থিক সুবিধা প্রদান করবে, যার মধ্যে রয়েছে সাউথইস্টএডুফিন একটি আধুনিক শিক্ষা ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম, টিউশন ফি সংগ্রহের জন্য সহজ ও কার্যকর সমাধান, পে-রোল ব্যাংকিং সুবিধা এবং শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত স্কুল ব্যাংকিং কর্মসূচি ‘তারকা’।

সাউথইস্টএডুফিন একটি আধুনিক ও সমন্বিত শিক্ষা ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম, যা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে সহজতর করে। এটি ফি ব্যবস্থাপনা, উপস্থিতি নিরীক্ষণ, গ্রেড ব্যবস্থাপনা এবং অভিভাবক-শিক্ষকদের জন্য যোগাযোগ সুবিধাসহ উন্নত ফিচার প্রদান করে। শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সহজ ও সুবিধাজনক ফি পরিশোধের পদ্ধতি থাকবে সাউথইস্ট ব্যাংকের শাখা, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং অন্যান্য ইন্টিগ্রেটেড প্ল্যাটফমের্র মাধ্যমে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এই সহযোগিতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, “আমরা পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে অংশীদার হতে পেরে আনন্দিত। আমাদের লক্ষ্য শিক্ষাপ্রতিষ্ঠানের ফি সংগ্রহ ব্যবস্থাকে সহজতর করা, আর্থিক সুবিধা বৃদ্ধি করা এবং শিক্ষার্থী ও তাদের পরিবারকে প্রযুক্তিনিভর স্মার্ট ব্যাংকিং সুবিধা প্রদান করা। এই উদ্যোগ বাংলাদেশের শিক্ষা খাতের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি বহন করে।”

উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত