শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
কর্পোরেট সংবাদ

বসুন্ধরা সিটিতে অনারের এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার চালু

কর্পোরেট ডেস্ক: অনার বাংলাদেশ আজ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে একটি এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার চালু করেছে, যা ব্যবহারকারীদের জন্য প্রিমিয়াম সার্ভিস অভিজ্ঞতা নিশ্চিত করবে। নতুন এ সার্ভিস সেন্টারটি অনার ব্যবহারকারীদের জন্য ওয়ান-স্টপ সলিউশন হবে, যেখানে বিক্রয়-পরবর্তী সেবা, অফিসিয়াল অ্যাকসেসরিজ ও এআইওটি ডিভাইস পাওয়া যাবে।

এ উপলক্ষে বুধবার (২৬ ফেব্রুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনারের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও ও চীনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। এছাড়া, আয়োজনে আরও উপস্থিত ছিলেন ডেপুটি কান্ট্রি ম্যানেজার মো. মুজাহিদুল ইসলাম ও হেড অব বিজনেস মো. আব্দুল্লাহ আল মামুন।

Imported from WordPress: image-73.png

এ বিষয়ে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, “বাংলাদেশে এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার চালু করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এর মাধ্যমে আমরা আমাদের সম্মানিত ক্রেতাদের জন্য আরও উন্নত ও প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই; স্মার্টফোন ও বিক্রয়-পরবর্তী সেবার ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে চাই।”

সার্ভিস সেন্টার উদ্বোধন উপলক্ষে অনার অতিথিদের জন্য একটি বিশেষ র‍্যাফেল ড্রয়ের আয়োজন করে, যেখানে বিজয়ীদের জন্য বিনামূল্যে স্মার্টফোন ও এআইওটি ডিভাইস জিতে নেয়ার সুযোগ ছিলো।

নতুন এই উদ্যোগটি অনারের ক্রেতাদের জন্য উন্নত সেবা ও উদ্ভাবনী প্রযুক্তি নিশ্চিত করা এবং একইসাথে, বাংলাদেশে নিজের অবস্থান আরও সংহত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতির প্রতিফলন।

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল-৩ এ ১৯-২২ নম্বর দোকানে নতুন এই সার্ভিস সেন্টারটি অবস্থিত। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://smart-honor.com/service-locator

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত