শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
কর্পোরেট সংবাদ

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের ৬৫তম সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) এর ৬৫তম সভা রবিবার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়। আইবিসিএফ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এতে সভাপতিত্ব করেন।

সভায় ফোরামের বিগত অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন-২০২৪, ২০২৫ অর্থ বছরের বার্ষিক কর্মপরিকল্পনা ও আয়-ব্যয় বাজেট অনুমোদন ও বিদ্যমান সংঘস্মারক এবং গঠনতন্ত্রের ওপর পর্যালোচনাসহ নীতি-নির্ধারণী বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আইবিসিএফ এর উদ্যোগে আগামী ১৭ র্মাচ ২০২৫ একটি জাতীয় সেমিনার অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া ফোরামে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ইসলামী ব্যাংকগুলির গৌরবোজ্জ্বল অতীত অবদানের কথা স্মরণ করা হয় এবং সাম্প্রতিক ইসলামী ব্যাংক সমূহের সংকট সমাধানে স্টেকহোল্ডারদের ইতিবাচক ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং আইবিসিএফ এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, আল আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং আইবিসিএফ এর ভাইস চেয়ারম্যান খাজা শাহরিয়ার, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান এবং আইবিসিএফ এর উপদেষ্টা মু. ফরীদ উদ্দিন আহমদ, আইবিসিএফ এর উপদেষ্টা এ কে এম নুরুল ফজল বুলবুল, গ্লোবাল ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নূরুল ইসলাম খলিফা, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ, সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সাদাত, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আখতার হোসেন, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, ইসলামী ব্যাংক বাংলাদেশের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। এছাড়া সদস্যভুক্ত ব্যাংকের উচ্চ পর্যায়ের নির্বাহী কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত