শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
কর্পোরেট সংবাদ

বিটনিকর নতুন কো-ফাউন্ডার ও সিইও মীর শাহাদৎ হোসেন

কর্পোরেট ডেস্ক:- বিটনিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড-এর কো-ফাউন্ডার ও সিইও হিসেবে যোগ দিয়েছেন মীর শাহাদৎ হোসেন। প্রায় দুই দশকের বেশি তাঁর অভিজ্ঞতা বিটনিক-এর ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও উদ্ভাবনকে ত্বরান্বিত করবে এবং কোম্পানির মার্কেটিং ও কমিউনিকেশন সার্ভিসকে আরও শক্তিশালী করবে বলে আশা করা যাচ্ছে।

মীর শাহাদৎ হোসেন সর্বশেষ, ইমামি বাংলাদেশ লিমিটেড-এর হেড অব মার্কেটিং হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি ব্র্যান্ড স্ট্র্যাটেজিস ও বিভিন্ন প্রোডাক্ট ডেভেলপমেন্ট উদ্যোগে নেতৃত্ব দেন।

এর আগে তিনি ম্যারিকো, জিএসকে এবং ইউনিলিভার বাংলাদেশ-এর মতো আন্তর্জাতিক কোম্পানিতে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডিজিটাল ট্রান্সফরমেশনস, মিডিয়া স্ট্রাটেজিস, এবং কনজিউমার ইনসাইটস ইনিশিয়েটিভ নেতৃত্ব দিয়েছেন. এছাড়া, সিরিয়াস মার্কেটিং অ্যান্ড সোশ্যাল রিসার্চ-এ তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যেখানে মার্কেটিং রিসার্চ ও কঞ্জ্যুমার ইনসাইট ইনিশিয়েটিভে নেতৃত্ব দিয়েছেন।

বিটনিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড-এ যোগদান প্রসঙ্গে মীর শাহাদৎ হোসেন বলেন, “ইনোভেটিভ ব্র্যান্ড এক্সপেরিয়েন্স নিশ্চিতে বিটনিক শুরু থেকেই ব্যাপক সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে এবং এর একটি অংশ হতে পেরে আমি আনন্দিত। ভোক্তা-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞ দলকে সাথে নিয়ে বিটনিক-এর পাশাপাশি কোম্পানির ক্লায়েন্টদের সার্বিক প্রবৃদ্ধি নিশ্চিতে ভূমিকা রাখতে পারবো বলে আমি আশাবাদী।”

দীর্ঘ ক্যারিয়ারে মীর শাহাদৎ হোসেন ব্র্যান্ড ম্যানেজমেন্ট, প্রফিট-লস ওভারসাইট, মার্কেট অ্যাক্টিভেশন, ডিজিটাল ট্রান্সফর্মেশন, কঞ্জ্যুমার রিসার্চ এবং মার্কেটিং স্ট্র্যাটেজিস ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষত, প্রোডাক্ট লঞ্চিং ও ডিজিটাল ইনোভেশনে ধারাবাহিক সফলতার মাধ্যমে তিনি মার্কেটিং ও কমিউনিকেশন সেক্টরে অনন্য পরিচিতি অর্জন করেছেন।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত