শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
কর্পোরেট সংবাদ

ইউনিয়ন ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে আলী রেজার যোগদান

কর্পোরেট ডেস্ক: ব্যাংকিং এবং নন-ব্যাংকিং আর্থিক খাতে দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যাংকার মোঃ আলী রেজা, এফসিএমএ, সিআইপিএ, ডিএআইবিবি শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে যোগদান করেছেন। চতুর্থ প্রজন্মের শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি’তে যোগদানের পূর্বে রেজা স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিতে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং সিএফও হিসেবে কর্মরত ছিলেন।

মোঃ আলী রেজা ১৯৯৮ সালে সোনালী ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে তাঁর কর্ম জীবন শুরু করেন। শাখা ব্যাংকিং কার্যক্রম, এসএমই অর্থায়ন, কর্পোরেট ক্রেডিট, প্রজেক্ট ফাইন্যান্স, বৈদেশিক বাণিজ্য অপারেশন এবং সেন্ট্রাল অ্যাকাউন্টসে তাঁর কর্মদক্ষতার জন্য স্বীকৃতি লাভ করেন। তিনি ব্যাংকের কৌশলগত আর্থিক পরিকল্পনা, বাজেট, ঝুঁকি ব্যবস্থাপনা এবং শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকিং এ রুপান্তর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও রেজা তাঁর কর্মজীবনে ঝুকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান, কোম্পানি সেক্রেটারি এবং শরীয়াহ্ সেক্রেটারি হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন।

মোঃ আলী রেজা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফিন্যান্স) ডিগ্রী অর্জন করেন এবং Institute of cost and Management Accountants of Bangladesh (ICMAB) এর ফেলো সদস্য ও Accounting and Auditing Organization for Islamic Financial Institutions (AAOIFI), Bahrain এর সদস্য।

এছাড়াও মোঃ আলী রেজা, আর্থিক কৌশল, ট্যাক্স প্লানিং এবং ম্যানেজমেন্ট, বাজেটিং, কষ্ট ম্যানেজমেন্ট, মুনাফা অর্জন ক্ষমতা বিশ্লেষণ, ঝুঁকি ব্যবস্থাপনা, ট্রেজারি ম্যানেজমেন্ট, বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিং (বিপিআর) এবং কর্পোরেট ফাইন্যান্স সহ অন্যান্য খাতে কাজ করার সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। পেশাগত দক্ষতাবৃদ্ধিকল্পে তিনি সৌদিআরব, কাতার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, থাইল্যান্ড এবং ভারত ভ্রমণ করেছেন।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত