শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
কর্পোরেট সংবাদ

রংপুরে প্রান্তিক কৃষকদের মাঝে চেক বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জিডিপি’র প্রবৃদ্ধি অর্জন, বৈশ্বিক কারণে সৃষ্ট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কৃষি খাতে পর্যাপ্ত বিনিয়োগ প্রবাহ ও দেশের আমদানী বিকল্প খাদ্যে স্বয়ংসস্পূর্ণ হবার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে শস্য চাষের জন্য সেবা এগ্রোটেক এবং সীড লিমিটেডের সহযোগিতায় রংপুর অঞ্চলে চারটি জেলার প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বিনিয়োগ প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ৪ নং ভাংনী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, মিঠাপুকুর, রংপুর-এ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিসের নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিনিয়োগ গ্রহীতাদের মধ্যে উক্ত বিনিয়োগের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মোঃ আবদুর রহিম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএমই ও কৃষি বিনিয়োগের ইউনিট ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে রংপুর অঞ্চলে চারটি জেলার ৫২ জন কৃষকদের মাঝে ৬৫.০৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিসের পরিচালক মোঃ ওবায়েদ উল্লাহ্ চৌধুরী, অতিরিক্ত পরিচালক মোঃ মিরাতুর রহমান চৌধুরী, ৪ নং ভাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মামুন, সেবা এগ্রোটেক এবং সীড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী বোরহান আমীন ও ব্যাংকের অত্র অঞ্চলের ৪ টি শাখার ব্যবস্থাপকবৃন্দসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত