শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
কর্পোরেট সংবাদ

আইসিএমএবি সদস্যদের জন্য চালু হলো কো-ব্র্যান্ডেড ভার্টিক্যাল ক্রেডিট কার্ড


কর্পোরেট ডেস্ক : ঢাকা ব্যাংক ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আজ যৌথভাবে আইসিএমএবি সদস্যদের জন্য একটি কো-ব্র্যান্ডেড ভার্টিক্যাল মাস্টারকার্ড ক্রেডিট কার্ড চালুর ঘোষণা দিয়েছে।

নতুন এই কার্ডটি কার্ডহোল্ডারদের লেনদেনের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে বিভিন্ন লাইফস্টাইল ও ভ্রমণ সুবিধা প্রদান করবে।গতকাল মঙ্গলবার আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে আয়োজিত এই ক্রেডিট কার্ডের উদ্বোধনী অনুষ্ঠান ও স্থিতিশীল অর্থনীতি গঠনে পেশাদার হিসাবরক্ষক ও ব্যাংকারদের ভূমিকা বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) মো. আবদুর রহমান খান এফসিএমএ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজ।

Imported from WordPress: image-9.png

আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইসিএমএবি‘র প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ, স্বাগত বক্তব্য দেন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম এফসিএমএ, অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সাবেক প্রেসিডেন্ট আরিফ খান এফসিএমএ। আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।

বার্ষিক ফি মওকুফ সুবিধার পাশাপাশি এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে যতবার খুশি ততবার বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন। এ ছাড়াও, তারা বিমানবন্দরের পিক-অ্যান্ড-ড্রপ সার্ভিসও উপভোগ করতে পারবেন। কার্ডহোল্ডারদের জন্য আরও রয়েছে মাস্টারকার্ড লাউঞ্জ কী প্রোগ্রামের মাধ্যমে বিশ্বের ১২০টি দেশের ১,৩০০টিরও বেশি বিমানবন্দরের লাউঞ্জ সুবিধা।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত