শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
কর্পোরেট সংবাদ

কোরআনের সুরেলা কণ্ঠের সন্ধানে শুরু হলো উম্মাহর সেরা কণ্ঠ–২০২৫

কর্পোরেট ডেস্ক: আসন্ন পবিত্র রমজান উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াতের প্রতিভাবান ক্বারীদের খুঁজে বের করতে শুরু হতে যাচ্ছে উম্মাহর সেরা কণ্ঠ-২০২৫ প্রতিযোগিতা। এর মূল উদ্দেশ্য সারাদেশ থেকে দক্ষ ও সুমধুর কণ্ঠের ক্বারীদের তুলে আনা, যারা মূলত সহীহ ও শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত চর্চা করেন।

১৩ বছর বা তদূর্ধ্ব যেকোনো বয়সী নারী ও পুরুষ এ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। প্রতিযোগিতাটির বিচারক প্যানেলে রয়েছেন দেশবরেণ্য ৬ জন ক্বারী। তারা হলেন– ক্বারী আব্দুল ওয়াদুদ, ক্বারী মোহাম্মদ আব্দুল গফুর, ক্বারী মনোয়ার হোসেন, ক্বারী মোস্তাকিম বিল্লাহ, ক্বারী আবু সালেহ মুসা, এবং ক্বারী মুশফিক বিন মুস্তফা।

প্রাথমিক পর্যায়ে রেজিট্রেশন করা ৫০০ জনের অধিক প্রতিযোগীর মধ্য থেকে ৬০ জন প্রতিযোগীকে নির্বাচন করা হয়েছে। এই নির্বাচিত প্রতিযোগীরা তাদের শুদ্ধ কোরআন তেলাওয়াতের দক্ষতা প্রদর্শন করবেন, যা প্রথম রমজান থেকে ২৯তম রমজান পর্যন্ত দীপ্ত টিভিতে সম্প্রচারিত হবে।

এই প্রতিযোগিতা সম্পর্কে ক্বারী আব্দুল ওয়াদুদ বলেন, “এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি কোরআনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। এই প্রতিযোগিতা তরুণদেরকে শুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহী করে তুলবে এবং তাদের আত্মিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার। প্রথম স্থান অধিকারী পাবেন ৬ লক্ষ টাকার শিক্ষা বৃত্তি এবং তার নিজ এলাকায় একটি মসজিদ নির্মান করা হবে। দ্বিতীয় স্থান অধিকারী পাবেন ৩ লক্ষ টাকার শিক্ষা বৃত্তি এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন দেড় লক্ষ টাকার শিক্ষা বৃত্তি।

রমজান মাস জুড়ে চলবে এই অনন্য আয়োজন, যেখানে শ্রোতারা উপভোগ করবেন অনন্য তেলাওয়াতের সুরেলা ধ্বনি।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত