শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: - ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: - শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: - পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন
কর্পোরেট সংবাদ

১ম ইউসিবি গলফ টুর্নামেন্ট ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক : প্রথম ইউসিবি গলফ টুর্নামেন্ট ২০২৫-এর সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি (২৪ জানুয়ারি ২০২৫) চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এবং শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গার প্রধান পৃষ্ঠপোষক, এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির চেয়ারম্যান জনাব শরীফ জহির, যিনি টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শরীফ জহির বলেন, ‘ইউসিবি বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে অংশীদারত্ব করতে পেরে গর্বিত। দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইউসিবি বিমান বাহিনীর ঘাঁটিগুলোতে উপ-শাখার মাধ্যমে আমরা বিমান বাহিনীর সদস্যদের জন্য নিরবচ্ছিন্ন ও অগ্রাধিকারভিত্তিক আধুনিক ব্যাংকিংয়ের বিভিন্ন সেবা, যেমন বেতন, এটিএম, সিআরএম সেবা নিশ্চিত করছি। ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বিমান বাহিনীর শাহীন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল উদ্ভাবনী সেবা প্রসারিত করা হয়েছে। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে স্পন্সর করা ইউসিবির বাংলাদেশ বিমান বাহিনীর কমিউনিটির কল্যাণে শক্তিশালী অংশীদারত্ব ও সহায়তার প্রতি অঙ্গীকারের প্রতিফলন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সহধর্মিণী বেগম সেলেহা মাহবুব এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির চেয়ারম্যান শরীফ জহিরের সহধর্মিণী তাহসিন মাহবুবের। অনুষ্ঠানে ইউসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গলফ খেলোয়াররা অংশগ্রহণ করেন।

গত ২৩ জানুয়ারি টুর্নামেন্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল আলম ফারদৌস।

ইউসিবি ক্রীড়া উন্নয়নে, সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে এবং বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে অংশীদারত্ব সুসংহত করতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এই টুর্নামেন্টের মাধ্যমে।

এই সম্পর্কিত আরো

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী

সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন