শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যার ঘটনায় যা বললেন ট্রাম্প মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: - ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: - শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: - পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল
কর্পোরেট সংবাদ

রাজশাহীর নারী উদ্যোক্তাদের জন্য আইপিডিসি জয়ী ৩৬০ এর বিশেষ ওয়ার্কশপ

কর্পোরেট ডেস্ক: আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ফ্ল্যাগশিপ নারী ক্ষমতায়ন-ভিত্তিক উদ্যোগ ‘জয়ী’ রাজশাহীর নারী উদ্যোক্তাদের জন্য, ‘ট্রেইনিং অন ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং – অ্যান ইনিশিয়েটিভ বাই জয়ী থ্রি সিক্সটি’ শীর্ষক একটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম ও কর্মশালার আয়োজন করেছে। এই প্রোগ্রামের মূল লক্ষ্য ছিল নারী উদ্যোক্তাদের ব্যবসা বৃদ্ধি করতে প্রয়োজনীয় দক্ষতা ও তথ্য প্রদান করা।

প্রোগ্রামের দুটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল; ‘অ্যাক্সেস টু ফাইন্যান্স’ এবং ‘বিজনেস ডকুমেন্টেশন অ্যান্ড বুককিপিং’। অ্যাক্সেস টু ফাইন্যান্স সেশনে উদ্যোক্তাদের সঠিক পরিকল্পনার মাধ্যমে ঋণ পেতে ও ব্যবসার বৃদ্ধিতে আর্থিক সহায়তা কাজে লাগানোর কার্যকর পদ্ধতি শেখানো হয়। উদ্যোক্তারা ঋণের প্রকারভেদ, ঋণ গ্রহণের যোগ্যতা ও জামানতের গুরুত্ব এবং যথাযথ আর্থিক পরিকল্পনা গঠনের পদ্ধতি সম্পর্কে গভীর ধারণা লাভ করেন। এছাড়া, অ্যাক্সেস টু ফাইন্যান্স কীভাবে ব্যবসার প্রসার, নতুন বাজারে প্রবেশ এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিজনেস ডকুমেন্টেশন অ্যান্ড বুককিপিং সেশনে, উদ্যোক্তারা ফাইন্যান্সিয়াল রেকর্ড রাখা নিয়ে বিভিন্ন কৌশল শেখেন। এই সেশনে আয়, ব্যয় ও লাভ ট্র্যাক করার গুরুত্ব, কর সংক্রান্ত নিয়ম মেনে চলতে সঠিক ডকুমেন্টেশন রাখার পদ্ধতি এবং আর্থিক স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই দক্ষতাগুলো ব্যবসার কার্যকারিতা মূল্যায়ন ও টেকসই কার্যক্রম গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, “কেবল আর্থিক সহায়তার মাধ্যমে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন সম্ভব নয়, পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য যথাযথ দক্ষতা ও তথ্য প্রদান করাও ভীষণ গুরুত্বপূর্ণ। ‘জয়ী ৩৬০’ এর মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে নারীরা প্রয়োজনীয় রিসোর্স পাবেন, দক্ষ হয়ে উঠবেন এবং অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবেন। নারী উদ্যোক্তাদের আত্মবিশ্বাসী, দক্ষ এবং তাদের স্বপ্ন পূরণে সাহায্য করতে এই কর্মশালা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।”

এই প্রশিক্ষণ প্রোগ্রামটি রাজশাহীর নারী উদ্যোক্তাদের ব্যবসায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। নারী উদ্যোক্তারা ঋণ আবেদন প্রক্রিয়াসহ প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন, যা তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ অনেক সহজ করবে। এছাড়া, তারা বুককিপিংয়ের গুরুত্বপূর্ণ দক্ষতাও অর্জন করেছেন, যা আর্থিক তথ্য ট্র্যাক করা, কর সংক্রান্ত নিয়ম মেনে চলা এবং সঠিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী সচেতন ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

এই সম্পর্কিত আরো

ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যার ঘটনায় যা বললেন ট্রাম্প

মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী

সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল