শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
শিরোনাম
মেটাবলিক সার্জারি নিয়ে এভারকেয়ার হসপিটাল ঢাকা’র আলোচনা সভা ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস-বাংলালিংকের অংশীদারিত্ব আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: - ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন অনুপস্থিতি ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত আজ মধ্যপ্রাচ্যের আরও ২০ ফ্লাইট বাতিল নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মধ্যপ্রাচ্য পরিস্থিতি: জাতিসংঘ মহাসচিব বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের ১১ দফা নির্দেশনা ইফতারের পর শরীরের ক্লান্তিভাব দূর করবেন যেভাবে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া যুদ্ধ থামবে না: ট্রাম্প
কর্পোরেট সংবাদ

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি এর শাখা ব্যবস্থাপক সম্মেলন -২০২৫ সম্প্রতি “ÒRoyal Pearl Suits” Plot-82, Block- A, Cox’s Bazar এ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর এবং প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন পরিচালক পর্ষদের মাননীয় চেয়ারম্যান সাহিদা আনোয়ার।

উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কোম্পানীর সম্মানিত পরিচালক আল্হাজ্জ্ব মোঃ ইয়াহিয়া, নুসরাত জাহান তানিয়া, মোঃ আশিক হোসেন, মূখ্য উপদেষ্টা আলহাজ্জ মোঃ আনোয়ার হোসেন, শাখা ব্যবস্থাপকগণ ও প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

অনুষ্ঠানে ২০২৪ পঞ্জিকা বছরে কোম্পানীর ব্যবসায়িক কর্মকান্ড বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপদ্ধতি সম্পর্কে কর্মসূচি গ্রহণ করা হয়।

প্রধান অতিথি সাহিদা আনোয়ার তার বক্তব্যে কোম্পানীর বর্তমান ও সম্ভাব্য গ্রাহদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে এবং তাদেরকে উত্তম সেবা প্রদানের মাধ্যমে ব্যবসা উন্নয়নের উপর সবিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বীমা ব্যবসা সংগ্রহের ক্ষেত্রে উন্নয়ন কর্মকর্তাদের বিশেষ যত্নশীল হওয়ার এবং উত্তম গ্রাহক সেবা নিশ্চিত করার পরামর্শ দেন।

কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর তাঁর বক্তব্যে কোম্পানীর বিভিন্ন ব্যবসায়িক দিকের উপর আলোকপাত করে বীমা ঝুঁকি সম্পৃক্ত নানা বিষয়ের উপর উপস্থিত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।

এই সম্পর্কিত আরো

মেটাবলিক সার্জারি নিয়ে এভারকেয়ার হসপিটাল ঢাকা’র আলোচনা সভা

ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস-বাংলালিংকের অংশীদারিত্ব

আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন অনুপস্থিতি

ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত

আজ মধ্যপ্রাচ্যের আরও ২০ ফ্লাইট বাতিল

নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মধ্যপ্রাচ্য পরিস্থিতি: জাতিসংঘ মহাসচিব

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের ১১ দফা নির্দেশনা

ইফতারের পর শরীরের ক্লান্তিভাব দূর করবেন যেভাবে

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া যুদ্ধ থামবে না: ট্রাম্প