বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
কর্পোরেট

এনসিসি ব্যাংকের ১১তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসির ১১তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) মঙ্গলবার (৭ জানুয়ারি) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের Articles of Association (AoA) এর ৯১, ৯৪(১) এবং ৯৪(২) নং আর্টিকেলের সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ভাইস-চেয়ারম্যান এ.এস.এম মাঈনউদ্দীন মোনেম, পরিচালক ও প্রাক্তন- ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, প্রাক্তন ভাইস- চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ
সাজ্জাদ উন নেওয়াজ এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মীর সাজেদ উল বাসার এফসিএ ভার্চুয়ালি সংযুক্ত হন।

এসময়, ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম ছাড়াও ব্যাংকের শেয়ারহোল্ডারগণ অনলাইনে যোগ দেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন। ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম সভাপতির ভাষণে বলেন, বাংলাদেশ ব্যাংকের পরামর্শের উপর ভিত্তি করে ১১তম বিশেষ সাধারণ সভায় যেসব সংশোধনী গুলো সম্মানিত শেয়ারহোল্ডার কর্তৃক গৃহীত হয়েছে তা ব্যাংকের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ এবং এর মাধ্যমে এনসিসি ব্যাংক এর পরিচালনা এবং নিয়ন্ত্রণকারী সংস্থার নির্দেশনা পালন আরো সহজতর হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ