শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
কর্পোরেট

কমিউনিটি ব্যাংক-গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি

নিজস্ব প্রতিবেদক : কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড ‘প্রতিশ্রুতি স্টুডেন্ট অ্যাকাউন্ট’ নামে একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট চালু করেছে। এই ‘প্রতিশ্রুতি স্টুডেন্ট অ্যাকাউন্ট’-এর বিমা কভারেজ সংক্রান্ত বিষয়ে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড একটি চুক্তি স্বাক্ষর করে।

সম্প্রতি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মসিহুল হক চৌধুরী এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাকিবুল করিম এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এই ’প্রতিশ্রুতি স্টুডেন্ট অ্যাকাউন্ট’ ৬ থেকে ১৮ বছরের কম বয়সী স্কুল এবং কলেজগামী শিক্ষার্থীদের জন্য। এতে স্বাস্থ্য ও জীবন বিমা কভারেজ সুবিধাসহ বিশেষ মুনাফা হার সুবিধা রয়েছে। তা ছাড়া এতে কোনো সার্ভিস চার্জ বা ফি নেই।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মসিহুল হক চৌধুরী বলেন, ‘আমরা শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা গড়ে তুলতে চাই এবং এই অ্যাকাউন্ট তাদের ভবিষ্যতে সঞ্চয়ের জন্য অনুপ্রাণিত করবে।’

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার এস এম মঈনুল কবীরসহ ব্যাংকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্যাংকসুরেন্স আহমেদ ইশতিয়াক মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট ব্যাংকসুরেন্স মাশফিকুর রহমান এবং ভাইস প্রেসিডেন্ট ব্যাংকসুরেন্স সামীউর রহমান মেহেদী।

সর্বশেষ পাওয়া সংবাদ