বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
শিরোনাম
সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর শিগগিরই চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু: - সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ মাহিন্দ্রা মিনি পিকআপের মাধ্যমে সাব ওয়ান টন সেগমেন্টে এ সি আই মটরস্ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু সামিয়া অথৈকে মারধরের অভিযোগে যা বললেন তিশা নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত পরিপত্র জারি: - সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক স্বর্ণের দামে বড় পতন: - ভরিতে কমল ৯ হাজার ২১৪ টাকা
কর্পোরেট সংবাদ

খুলনায় এনসিসি ব্যাংকের কেডিএ এভিনিউ উপশাখার উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি খুলনায় এনসিসি ব্যাংকের কেডিএ এভিনিউ উপশাখা আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধান অতিথির ভাষণে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা খুলনার কেডিএ এভিনিউতে এনসিসি ব্যাংকের উপশাখা উদ্বোধনের কার্যক্রমকে স্বাগত জানান। শাখাটি অত্র এলাকার গ্রাহকদের চাহিদা পূরণে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন। তিনি এলাকার ব্যবসায়ী ও পেশাজীবীদের এই উপশাখা হতে এনসিসি ব্যাংকের সেবাসমূহ গ্রহণের আহ্বান জানান।

এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম এর সভাপতিত্বে খুলনা বিশ্বাবদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অধ্যাপক মেহেদী হাসান, মোঃ হেফজুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এসকে. শাহরিয়ার রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় এনসিসি ব্যাংকের দক্ষিণ অঞ্চলের প্রধান প্রবীর কুমার সাহা, যশোর শাখার ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম, খুলনা শাখার ব্যবস্থাপক ফারুক আহমেদ এবং কেডিএ এভিনিউ উপশাখার ইনচার্জ শামসুন নাহারসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম বলেন, বর্তমান এই প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবসায় এনসিসি ব্যাংক গ্রাহকদের বর্ধিত চাহিদা পূরণের লক্ষ্যে ব্যাংকের শাখা ও উপ-শাখার বিস্তৃতি ঘটিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় শিল্প, বন্দর ও সুন্দরবনকে কেন্দ্র করেই গড়ে ওঠা খুলনার নগর উন্নয়নকে আরও একধাপ এগিয়ে নিতেই কেডিএ এভিনিউতে উপশাখার কার্যক্রম শুরু করেছে। অত্র এলাকার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন এবং এসএমই ও রিটেইল ব্যবসা এবং রেমিট্যান্স এর ক্ষেত্রে এনসিসি ব্যাংকের কেডিএ এভিনিউ উপশাখাটি প্রত্যাশিত ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে খুলনা বিশ্বাবদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অধ্যাপক মেহেদী হাসান মোঃ হেফজুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এসকে. শাহরিয়ার রহমান, এনসিসি ব্যাংকের কেডিএ এভিনিউ উপশাখা খোলার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষদের এনসিসি ব্যাংকের এই উপশাখায় ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো

সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

শিগগিরই চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু: সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

মাহিন্দ্রা মিনি পিকআপের মাধ্যমে সাব ওয়ান টন সেগমেন্টে এ সি আই মটরস্ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

সামিয়া অথৈকে মারধরের অভিযোগে যা বললেন তিশা

নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত

পরিপত্র জারি: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক

স্বর্ণের দামে বড় পতন: ভরিতে কমল ৯ হাজার ২১৪ টাকা