রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত
কর্পোরেট সংবাদ

সাউথইস্ট ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির ৭২তম সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসির শরীয়াহ সুপারভাইজরি কমিটির ৭২তম সভা মঙ্গলবার (২৪ ডিসেম্বর, ২০২৪) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শাহ মোহাম্মদ হাবিবুল্লাহ মাহমুদ কাশেমী। শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্যবৃন্দ – ড. মুহাম্মদ হায়দার আলি আকন, এম. এ. কাশেম, আলমগীর কবীর, এফসিএ, আজিম উদ্দিন আহমেদ, মোঃ নূরুল ইসলাম (সিঙ্গেল ক্লিক আইটি সলিউশন প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি) এবং সাউথইস্ট ব্যাংক পিলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন সভায় অংশগ্রহণ করেন।

সভায় ব্যাংকের ইসলামিক শাখাসমূহের সার্বিক কার্যক্রম, যেমন- আমানত সংগ্রহ, বিনিয়োগ কার্যক্রম এবং গ্রাহকসেবা প্রদান প্রক্রিয়া বিশদভাবে পর্যালোচনা করা হয়। সুপারভাইজরি কমিটি উল্লিখিত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং শাখাগুলোর ধারাবাহিক সাফল্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

গ্রাহকগণকে শরীয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং পরিষেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকের ১৩০টি কনভেনশনাল শাখায় স্থাপিত ইসলামিক সার্ভিস ডেস্ক (আইবিএসডি) সমূহের পারফরম্যান্স এবং কর্মপরিকল্পনা নিয়েও উক্ত সভায় বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি এ পরিষেবার মানোন্নয়নের জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন এবং গ্রাহকদের শরীয়াহসম্মত সেবা প্রদান নিশ্চিত করার জন্য শাখাগুলোর প্রশিক্ষণ ও পর্যবেক্ষণ বাড়ানোর সুপারিশ করেন।

সভায় প্রস্তাবিত “ইসলামিক ব্যাংক কোম্পানী এক্ট-২০২৪” এর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত আইনের বিভিন্ন ধারা পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানানোর জন্য কমিটি মতামত প্রদান করেন।

সুপারভাইজরি কমিটি শরীয়াহ নীতিমালা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান এবং ব্যাংকের গ্রাহকদের প্রতি শরীয়াহসম্মত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করতে গিয়ে কমিটি ব্যাংকের শরীয়াভিত্তিক বিভিন্ন নতুন
প্রোডাক্ট উন্নয়ন ও বিদ্যমান প্রোডাক্টের কার্যকারিতা পর্যালোচনা করেন।

সভা, ২০২৫ সালে সাউথইস্ট ব্যাংকের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে, ইসলামিক ব্যাংকিং কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

এই সম্পর্কিত আরো

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত