রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত
কর্পোরেট সংবাদ

রাজবাড়ীর কালুখালীতে এনআরবিসি ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: এনআরবিসি ব্যাংক রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর, ২০২৪) প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ১০৮তম কালুখালী শাখার উদ্বোধন করেন ব্যাংকের শেয়ারহোল্ডার আকতারুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান, অ্যাডভোকেট ইমদাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াজেদ আলী বিশ্বাস, রতনদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মন্ডল উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আকতারুল ইসলাম বাচ্চু বলেন, এই অঞ্চলের শিল্পের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান তৈরিতে এনআরবিসি ব্যাংক পৃষ্ঠপোষকতা করবে। আর্থ সামাজিক উন্নয়নে ও এনআরবিসি ব্যাংক পাশে থাকবে। ব্যাংক সেবা থেকে বঞ্চিত মানুষের কাছে সেবা পৌঁছাতে নেটওয়ার্ক বিস্তৃত করছে এবং নানা ধরণের সময়পোযোগী পদক্ষেপ গ্রহণ করছে।

অনুষ্ঠানে ব্যাংকের ফরিদপুর জোনের এরিয়া ইনচার্জ জাকারিয়া ইসলাম, ইকুরিয়া শাখার ব্যবস্থাপক আবু সায়েম খান, বসুন্ধরা উপশাখার ইনচার্জ রিমা জামান, রাজবাড়ী শাখার ব্যবস্থাপক জাবির হোসেন, কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মোশাররফ হোসেন, চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক ইকবাল হোসেন, কালুখালী শাখার ব্যবস্থাপক মো: জসিরুল ইসলাম, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সারাদেশের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে মানুষের দোর-গোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। ইতোমধ্যে দেশের সহস্রাধিক এলাকায় সেবা দেয়া হচ্ছে। প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও দিচ্ছে এনআরবিসি ব্যাংক।

এই সম্পর্কিত আরো

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত