রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত
কর্পোরেট সংবাদ

সাউথইস্ট ব্যাংকের ডিপিএস ও ঋণের কিস্তি দেওয়া যাবে নগদে

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংকের ডিপিএস এবং ঋণের কিস্তি পরিশোধ করা যাবে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে। সম্প্রতি সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে, নগদের মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার এই কার্যক্রম শুরু হলো। ফলে নগদের অ্যাপ ব্যবহার করে বা ইউএসএসডি কোড *১৬৭# ডায়াল করে নগদ অ্যাকাউন্ট থেকে সরাসরি সাউথইস্ট ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা করা যাবে।

এই পদ্ধতিতে নগদ গ্রাহকেরা তাৎক্ষণিকভাবে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা, ডিপিএসের টাকা জমা, ঋণের কিস্তি প্রদান করতে পারবেন। এ জন্য নগদ অ্যাপ ব্যবহার করে গ্রাহককে বিল পে মেন্যুতে ক্লিক করতে হবে। তারপর ব্যাংক ও পরের ধাপে সাউথইস্ট ব্যাংক নির্বাচন করতে হবে। এরপর নিজের অ্যাকাউন্ট নম্বর দিয়ে জমাদান প্রক্রিয়া শেষ করা যাবে। প্রতি হাজার টাকা লেনদেনে গ্রাহককে ১ শতাংশ চার্জ প্রদান করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন, নগদের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সিহাব উদ্দীন চৌধুরী সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, ‘ব্যাংক ও এমএফএস পরস্পরের হাত ধরেই দেশে আর্থিক অন্তর্ভূক্তি এগিয়ে নিচ্ছে। প্রতিষ্ঠান হিসেবে নগদ চায় দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে। আর সাউথইস্ট ব্যাংকের মতো দ্বিতীয় প্রজন্মের ব্যাংকের সাথে মিলে প্রান্তিক এলাকার মানুষের জীবন পরিবর্তন করতে আমরা এই পার্টনারশিপকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে পারব। এবার নগদ থেকে ব্যাংকে অর্থ জমা দেওয়ার এই পদ্ধতি শুরু করে আমরা আশা করছি, গ্রাহকদের জীবন আরও সহজ হবে।

সাউথইস্ট ব্যাংকের সাথে নগদের ব্যবসায়ীক কার্যক্রম দীর্ঘদিনের। দুই প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল পার্টনারশিপে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

এই সম্পর্কিত আরো

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত