বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
চালু হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’: অনলাইনে যেভাবে মিলবে টিকিট অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই বেনাপোল চেকপোস্টে স্বর্ণেবারসহ যাত্রী আটক এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য, ঢাকার ক্ষোভ প্রকাশ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে : প্রধানমন্ত্রী আইসিএসবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী
advertisement
কর্পোরেট

রেমিট্যান্স আহরণে দ্বিতীয় স্থান অর্জন করলো সোশ্যাল ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: ২০২৩-২৪ অর্থবছরে দেশে রেমিট্যান্স আহরণে দ্বিতীয় স্থান অর্জন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। বুধবার (১৮ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস- ২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল রেমিট্যান্স অ্যাওয়াডর্টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ এর নিকট হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর মাননীয় উপদেষ্টা আসীফ মাহমুদ সজীব ভূঁইয়া। অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিট্যান্স আহরণে অবদান রাখার স্বীকৃতিস্বরুপ এই গৌরব অর্জন করে সোশ্যাল ইসলামী ব্যাংক।

সর্বশেষ পাওয়া সংবাদ