বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের ভারতীয় ভিসার নামে প্রতারণা থেকে সাবধান: হাইকমিশনের বিশেষ সতর্কতা চালু হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’: অনলাইনে যেভাবে মিলবে টিকিট অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই বেনাপোল চেকপোস্টে স্বর্ণেবারসহ যাত্রী আটক এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য, ঢাকার ক্ষোভ প্রকাশ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে : প্রধানমন্ত্রী আইসিএসবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান
advertisement
কর্পোরেট

ইসলামী ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়নের নির্বাচিতদের সংবর্ধনা

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়ন (সিবিএ)-এর নির্বাচনে ২০২৫-২০২৬ সেশনের জন্য সভাপতি মোহাম্মদ নুরুল হক, সাধারণ সম্পাদক মোঃ ইসহাক খান সালাম, সহ-সভাপতি মোঃ ফারুক হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়েদুল্লাহ চৌধুরী, প্রচার স¤পাদক মোঃ ইলিয়াস শিকদার ও অফিস সম্পাদক পদে মোঃ আম্মার হোসাইন নির্বাচিত হয়েছে।

নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান বুধবার (১১ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, মোঃ আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। সিবিএ-এর নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোঃ ইসহাক খান সালাম। অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ