বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের ভারতীয় ভিসার নামে প্রতারণা থেকে সাবধান: হাইকমিশনের বিশেষ সতর্কতা চালু হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’: অনলাইনে যেভাবে মিলবে টিকিট অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই বেনাপোল চেকপোস্টে স্বর্ণেবারসহ যাত্রী আটক এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য, ঢাকার ক্ষোভ প্রকাশ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে : প্রধানমন্ত্রী আইসিএসবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের কেরানীগঞ্জ শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংক- এর কেরানীগঞ্জ শাখার উদ্যোগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত।

কেরানীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ গোলাম ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের সিএফও মোহাম্মদ শোয়েব এফসিএ, শরী’আহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নাল আবেদীন এবং মার্কেটিং ও ব্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান সামিয়া তাহসিন। সমাবেশে প্রায় দুইশত গ্রাহক যোগ দেন এবং তারা ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত উপস্থিত গ্রাহকদের সোশ্যাল ইসলামী ব্যাংকের সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

গ্রাহক সন্তুষ্টিই আমাদের বড় চালিকা শক্তি উল্লেখ করে তিনি বলেন, চলমান পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় সোশ্যাল ইসলামী ব্যাংক এখন ঘুরে দাঁড়িয়েছে এবং এলসি খোলা থেকে শুরু করে আমরা আরটিজিএস, ইএফটিএন, রেমিট্যান্স সেবা, অনলাইন ও এটিএমসহ সকল ব্যাংকিং সেবা দিচ্ছি। সবাইকে এসআইবিএল এর উপর আস্থা রেখে পূর্বের ন্যায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ