বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের ভারতীয় ভিসার নামে প্রতারণা থেকে সাবধান: হাইকমিশনের বিশেষ সতর্কতা চালু হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’: অনলাইনে যেভাবে মিলবে টিকিট অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই বেনাপোল চেকপোস্টে স্বর্ণেবারসহ যাত্রী আটক এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য, ঢাকার ক্ষোভ প্রকাশ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে : প্রধানমন্ত্রী
advertisement
কর্পোরেট

কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করলো সাউথইস্ট ব্যাংক

কর্পোরেট ডেস্ক: বিশেষ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে সাউথইস্ট ব্যাংক পিএলসি. তিনটি গুরত্বপূর্ণ ক্ষেত্র “কৃষি খাতের উৎপাদন বৃদ্ধি” “কৃষি যন্ত্রপাতি ক্রয়” এবং “কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ” এর জন্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করেছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো: ছাদেক হোসাইন ব্যাংকের প্রধান কার্যালয়ে, “প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি” এনজিওর মাধ্যমে প্রান্তিক কৃষকদের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন। বিশেষ সিএসআর তহবিলের মাধ্যমে প্রদত্ত এই সহায়তা প্রান্তিক কৃষকদের উন্নয়নে ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।

সাউথইস্ট ব্যাংক পিএলসি., “প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি” এনজিওর সাথে সমন্বয় করে এই সহায়তা প্রেরণ করেছে। সহায়তা প্রাপ্ত কৃষকদের পাশাপাশি “প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি” এনজিওর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ হাসিব হোসাইন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর উপ ব্যবস্থাপনা পরিচালক মাছুম উদ্দিন খান ও আবিদুর রহমান চৌধুরী এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ