বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয়
advertisement
কর্পোরেট

সাউথইস্ট ব্যাংক, টাইনি টটস ও সামার ফিল্ড স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক : সাউথইস্ট ব্যাংক পিএলসি. টিউশন ফি কালেকশন সার্ভিস, পে-রোল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য ব্যাংকের হেড অফিসে টাইনি টটস ও সামার ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মো: ছাদেক হোসাইন এবং টাইনি টটস এবং সামার ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এর অধ্যক্ষ আনজুম হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।

এই চুক্তির আওতায়, টাইনি টটস ও সামার ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল ব্যাংকের বিস্তৃত ডেলিভারি চ্যানেলের মাধ্যমে টিউশন ফি সংগ্রহের সুবিধা উপভোগ করবে। শিক্ষার্থীরা সহজেই ইন্টারনেট ব্যাংকিং,
ব্যাংকের মোবাইল অ্যাপ অথবা ওভার দ্য কাউন্টার পরিষেবার মাধ্যমে তাদের টিউশন ফি প্রদান করতে পারবে এবং স্কুল ব্যাংকিং সুবিধার সুফল উপভোগ করতে পারবে। এছাড়াও, উভয় প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মীরা ব্যাংকের পে-রোল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে তাদের বেতন ও অন্যান্য সুবিধা নির্বিঘ্নে গ্রহণ করতে পারবেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর উপ ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাছুম উদ্দিন খান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ পাওয়া সংবাদ