বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
কর্পোরেট

যশোরের সন্যাসগাছা বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি‘র সন্যাসগাছা বাজার উপশাখা যশোরের কেশবপুরে সোমবার (১৮ নভেম্বর) উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ইভিপি ও জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মোঃ আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান মোঃ শফিকুল ইসলাম, খুলনা আঞ্চলিক প্রধান আহমেদ আশিক রাজী, কেশবপুর শাখা ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান গোলদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও শরীয়াহভিত্তিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে সমাজের সকল স্তরে আর্থিক অন্তর্ভুক্তির জন্য কাজ করে যাচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

তারা বলেন, ইসলামী শরীয়াহর উদ্দেশ্যের আলোকে ক্ষুদ্র বিনিয়োগ, এসএমই, কৃষি ও কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে এই উপশাখার আমানত এই এলাকাতেই বিনিয়োগ করা হবে। নতুন উপশাখায় আমানত, বিনিয়োগ, রেমিট্যান্স সেবাসহ সকল ধরনের ব্যাংকিং সুবিধা গ্রহণের জন্য তারা গ্রাহকদের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ