বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
কর্পোরেট

ইসলামী ব্যাংকের মাস্টার কার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অর্জন

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দুই বিভাগে মাস্টার কার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৪ অর্জন করেছে।

মাস্টার কার্ডের মাধ্যমে সর্বোচ্চ লেনদেনের জন্য “এক্সিলেন্স ইন প্রিপেইড কার্ড (ডমেস্টিক) এবং মাস্টার কার্ড ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাথে কো-ব্রান্ডেড স্মার্ট পার্কিং কার্ড চালুর মাধ্যমে নতুন সেবা উদ্ভাবনের জন্য “এক্সিলেন্স ইন প্রোডাক্ট ইনোভেশন ” পুরস্কার অর্জন করেছে। ১৬ নভেম্বর ২০২৪, যুক্তরাষ্ট্রভিত্তিক কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড কর্তৃক ঢাকার রেডিসন ব্লু হোটেলে আয়োজিত “মাস্টার কার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৪” অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আহসান এইচ মনসুরের নিকট থেকে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোশাররফ হোসেন অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

অনুষ্ঠানে মাস্টারকার্ডের এদেশীয় ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ কামালসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন ব্যাংক, ফিনটেক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ