বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
কর্পোরেট

বাংলালিংক ও প্রিয়শপের যৌথ উদ্যোগে মুদি দোকানের জন্য নতুন সেবা

কর্পোরেট ডেস্ক: টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক এবং দেশের শীর্ষস্থানীয় বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপ-এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে বাংলালিংক গ্রাহকেরা প্রিয়শপের রিটেইলাদের কাছ থেকে এক্সক্লুসিভ সেবা পাবেন। মূলত বাংলালিংক এন্ড-ইউজাররা প্রিয়শপের রিটেইল নেটওয়ার্কের মুদি দোকানিদের কাছ থেকে সকল ধরনের ডিজিটাল পণ্য যেমন টপ-আপ, ইন্টারনেট প্যাকেজ, ফিজিক্যাল সিম, ই-সিম সংগ্রহ করতে পারবে।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের ক্লাস্টার ডিরেক্টর এমডি ফরহাদ হোসেন, আঞ্চলিক প্রধান মামুনুর রশিদ এবং প্রিয়শপের এক্সিকিউটিভ ডিরেক্টর শহীদুল্লাহ আল মাহমুদ, এস.ভি.পি আশিক আহমেদ, এস.এ.ভি.পি মোঃ এহাসানুজ্জামান, এ.ভি.পি মোঃ রফিকুল ইসলাম’সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

প্রিয়শপের এক্সিকিউটিভ ডিরেক্টর শহীদুল্লাহ আল মাহমুদ বলেন, “বাংলা‌লিংক দেশের শীর্ষস্থানীয় টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান; বাংলালিংকের সাথে যৌথ উদ্যোগের অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই চুক্তির মাধ্যমে রিটেইল ইকোসিস্টেমে বড় ধরনের পরিবর্তন আসবে। এর ফলে ডিজিটাল পণ্য বিক্রির মাধ্যমে মুদি দোকানিরা অতিরিক্ত অর্থ আয় করতে পারবে। এতে করে মুদি দোকানিদের স্বাবলম্বী হওয়ার সুযোগ আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি বাংলালিংক ব্যবহারকারীরা তাদের হাতের কাছের মুদি দোকান থেকেই প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবে। বাংলালিংক ও প্রিয়শপ আগামীতে আরও অনেক ধরনের ডিজিটাল সেবা নিয়ে আসবে, যার মাধ্যমে মুদি দোকানিদের কেন্দ্র করে কাস্টমারদেরকে উন্নত সেবা প্রদান সম্ভব হবে”।

উল্লেখ্য, বাংলালিংক বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান। বাংলালিংক গ্রাহক সংখ্যার বিবেচনায় বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জিএসএম ভিত্তিক মুঠোফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান। এদিকে প্রিয়শপ দেশের বিভিন্ন এলাকার এমএসএমই সেক্টরের উন্নয়নে অবদান রাখছে। বর্তমানে প্রিয়শপ প্ল্যাটফর্মে যুক্ত আছে ৯১ হাজারেরও বেশি রিটেইলার। প্রিয়শপের এর লক্ষ্য ৫ মিলিয়ন এমএসএমই-এর চাহিদা পূরণ করার জন্য একটি আধুনিক ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম তৈরি করা যা ২০০ বিলিয়ন মানুষকে সেবা দিবে।

সর্বশেষ পাওয়া সংবাদ