বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
কর্পোরেট

এসিআই মটরসের সাথে ইয়ামাহার ৮ বছরপূর্তি উদযাপন

কর্পোরেট ডেস্ক: দেশের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা এসিআই মটরস এর হাত ধরে পূর্ণ করলো তাদের ৮ বছরের যাত্রা। ২০১৬ সালে জাপানের বিখ্যাত এই মোটরসাইকেল ব্র্যান্ড বাংলাদেশের এসিআই মোটরস এর সাথে নতুনভাবে যাত্রা শুরু করে। শুরু থেকেই ইয়ামাহা ও এসিআই মটরস গ্রাহকদের জন্য ইয়ামাহার আধুনিক প্রযুক্তির মোটরসাইকেল সরবরাহ ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিতের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়াও মোটরসাইকেল চালকদের সড়ক সচেতনতা বৃদ্ধি ও আগ্রহী চালকদের প্রশিক্ষণ কার্যক্রমে ইয়ামাহা ও এসিআই মটরস সবসময় কাজ করে যাচ্ছে।

৮ বছর পূর্তি উপলক্ষে গত ১৫ নভেম্বর ২০২৪, বগুড়ার মমো ইন পার্ক এন্ড রিসোর্টে দিনব্যাপী একটি জঁমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে ১৫০০ এর অধিক মোটরসাইকেল ব্যবহারকারী ও ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরস এর নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস। ইয়ামাহা ও এসিআই মটরস এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও দেশব্যাপী ইয়ামাহার সকল শো-রুমে ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্য ও ইয়ামাহার কাস্টমারদের অংশগ্রহণে উদযাপন করা হয় ৮ম বর্ষপূর্তি উৎসব।

সর্বশেষ পাওয়া সংবাদ