বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নতুন ডিএমডি কাজী মাহমুদ করিম

কর্পোরেট ডেস্ক : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এ উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন বিশিষ্ট ব্যাংকার কাজী মাহমুদ করিম। এর আগে তিনি ২০১৯ সাল থেকে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইস্টার্ন ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং প্রাইম ব্যাংকের পাশাপাশি প্রাইম এক্সচেঞ্জ কোম্পানি লিঃ সিঙ্গাপুর-এ গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

কাজী মাহমুদ করিম বিসিসিআই ব্যাংকে ১৯৮৯ সালে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩৫ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে প্রধান কার্যালয় ও শাখা পর্যায়ে তাঁর রয়েছে অপার অভিজ্ঞতা।

তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠান থেকে ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং দেশে ও বিদেশে অনুষ্ঠিত ব্যাংকিং এবং আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন।

কাজী মাহমুদ করিম মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ