বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরী কমিটির নতুন চেয়ারম্যান হলেন মুফতি মাহফুজুল হক

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুফতি মাহফুজুল হক। বিশিষ্ট ইসলামিক স্কলার ও চিন্তাবিদ মুফতি মাহফুজুল হক বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল, আল হায়াতুল উলিয়া এর স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং জামিয়া রাহমানিয়া আরাবিয়া এর অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।

শিক্ষাজীবন শেষে ১৯৯৩ সালে জামিয়া রাহমানিয়া আরাবিয়া এর শিক্ষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। সেখানে তিনি ইসলামিক ল’ এন্ড রিসার্চ নিয়ে কাজ করেন এবং মুফতি খেতাব অর্জন করেন। ২০০০ সালে নবগঠিত মাদ্রাসা জামিয়া হাকিকিয়া এর পরিচালক হিসেবে নিয়োগ পান তিনি। ২০০২ সালে তিনি সেই মাদ্রাসার চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২০ সালে তিনি বেফাকুল মাদারিসিল এ্যারাবিয়া বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের জয়েন্ট সেক্রেটারি জেনারেল- এর দায়িত্ব পালন করেছেন।

মুফতি মাহফুজুল হক একজন বাংলাদেশী দেওবন্দী ইসলামী পন্ডিত, শিক্ষাবিদ এবং পাবলিক স্পিকার হিসেবে দেশে বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ