শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
কর্পোরেট

ক্রডিট কার্ডের গ্রাহকদের জন্য ৩টি ইএমআই সুবিধা চালু করেছে এনসিসি ব্যাংক

কর্পোরেট সংবাদ ডেস্ক : ক্রেডিট কার্ডের গ্রাহকদের জন্য ইনস্টা ক্রেডিট, ইজিবাই এবং নো বার্ডেন আউটস্টেন্ডিং নামে নতুন তিনটি ইএমআই সুবিধা চালু করেছে এনসিসি ব্যাংক লিঃ। ইনস্টা ক্রেডিট এর মাধ্যমে কার্ডহোল্ডারগণ তাদের অব্যবহৃত ক্রেডিট সীমার বিপরীতে ঋণ সুবিধা পাবেন।

এছাড়া, ইজিবাই এর মাধ্যমে কার্ডহোল্ডারগণ তাদের যেকোনো কেনাকাটা এবং নো বার্ডেন আউটস্টেন্ডিং এর মাধ্যমে তাদের মাসিক মোট বিলকে ইএমআই’তে রূপান্তরিত করার সুবিধা পাবেন।

উল্লেখ্য যে, বাৎসরিক নূন্যতম সুদহারে গ্রাহকগণ এই সুবিধাসমূহ সর্বোচ্চ ৩৬ মাসের সহজলভ্য কিস্তিতে পরিশোধ করতে পারবেন।

মঙ্গলবার (১০/০১/২০২৩) এনসিসি ব্যাংক এর প্রধান কার্যলয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উক্ত ইএমআই সুবিধা গুলোর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ রাফাত উল্লা খান, মোঃ মাহবুব আলম, এম. আশেক রহমান ও মোঃ জাকির আনাম, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, এসইভিপি ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, ইভিপি ও হেড অব মার্কেটিং এন্ড ব্রাঞ্চেস ডিভিশন মোহাম্মদ রিদওয়ানুল হক, মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন, হেড অব কার্ডস জোবায়ের মাহমুদ ফাহিমসহ কার্ড ডিভিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ