বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের পুনর্গঠিত শরী’আহ সুপারভাইজরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের বাংলাদেশ ব্যাংক কর্তৃক পুনর্গঠিত পরিচালনা পর্ষদ ব্যাংকের শরী’আহ সুপারভাইজরী কমিটি পুনর্গঠন করে। আট সদস্য বিশিষ্ট এই পুনর্গঠিত শরী’আহ সুপারভাইজরী কমিটির প্রথম সভা (৯১তম) সোমবার (১১ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় মুফতি মাহফুজুল হক শরী’আহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান, মুফতি আবদুল্লাহ মাসুম- ভাইস চেয়ারম্যান এবং মুফতি আবু বকর সিদ্দিক নাবিল- সদস্য সচিব নির্বাচিত হন। উক্ত সভায় পুনর্গঠিত শরী’আহ সুপারভাইজরী কমিটির অন্যান্য সদস্যগণের মধ্যে মুফতি যুবায়ের আবদুল্লাহ, ড. মোঃ রফিকুল ইসলাম, প্রফেসর ড. এম. মাসুদ রহমান, ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) এবং প্রফেসর ড. মোঃ শামসুল আলম উপস্থিত ছিলেন। সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান ও মোঃ নাজমুস সায়াদাত সহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

সভায় উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ ব্যাংকের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং সোশ্যাল ইসলামী ব্যংক- কে একটি পরিপূর্ণ শরী’আহ কমপ্লায়েন্ট টেকসই ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালানোর প্রত্যয় ব্যক্ত করেন ।

সর্বশেষ পাওয়া সংবাদ