বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
কর্পোরেট

গ্রাহকদের সম্মানে ঢাকা এলেন ভিসা’র গ্রুপ কান্ট্রি ম্যানেজার

কর্পোরেট ডেস্ক: দেশের সম্মানিত গ্রাহক ও অংশীদারদের সম্মানে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানী ঢাকায় বাৎসরিক ‘ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৪’-এর আয়োজন করে ভিসা।

আয়োজনের প্রধান অতিথি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও ভিসা ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দ্বীপ ঘোষের উপস্থিতিতে অনুষ্ঠানে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এমন বিভিন্ন ব্যাংক, এমএফএস (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস) প্রদানকারী ও মার্চেন্টদের আমন্ত্রণ জানানো হয়।

এ বিষয়ে ভিসা ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দ্বীপ ঘোষ বলেন, “বাংলাদেশে আসতে পেরে এবং আমাদের সম্মানিত গ্রাহক ও অংশীদারদের সাথে সাক্ষাৎ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের সম্ভাবনা ও সক্ষমতা নিয়ে আমরা সত্যিই আশাবাদী; আমাদের বিশ্বাস, ডিজিটাল হয়ে ওঠার দিকে দেশ অব্যাহতভাবে এগিয়ে যাবে। বাংলাদেশে ক্যাশলেস সোসাইটি ও ডিজিটালভাবে সক্ষম অর্থনীতি খুব দ্রুত বিকশিত হবে বলেও দৃঢ়ভাবে আশাবাদী আমরা। এক্ষেত্রে, বাণিজ্যের নানা খাতে সরকার ও অংশীদারদের সাথে নিবিড়ভাবে কাজ করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।”

এ বিষয়ে ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর সাব্বির আহমেদ বলেন, “আজ আমরা পেমেন্ট ইকোসিস্টেমের অংশীদারদের সাথে উদযাপনে শামিল হতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। আমাদের পারস্পরিক সম্পর্ক দেশের ডিজিটাল হয়ে ওঠাকে আরও গতিশীল করতে ভূমিকা রাখছে। উদ্ভাবন ও অন্তর্ভুক্তির মাধ্যমে ক্যাশলেস সোসাইটির লক্ষ্যপূরণ এবং বাংলাদেশকে সামনের দিকে আরও এগিয়ে নেয়ার ক্ষেত্রে আমাদের অব্যাহত প্রতিশ্রুতির বিষয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

অনুষ্ঠানে ব্যাংক ও পেমেন্ট ইকোসিস্টেমের সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আখতার কান্তা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ফরেন সার্ভিস অফিসার জেমস গার্ডিনার।

বাংলাদেশের অর্থনীতির ডিজিটালকরণ ত্বরান্বিত করতে ভিসা প্রতিশ্রুতিবদ্ধ। ফলে, ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৪-এ বাংলাদেশ বিশেষভাবে গুরুত্ব পায়। ভিসা বেশ কিছু ক্রেডেনশিয়াল-ভিত্তিক পেমেন্ট সমাধান নিয়ে এসেছে। এই আয়োজনে এসব উদ্ভাবনগুলোর বিস্তারিত তুলে ধরা হয়।

দেশে উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ল্যান্ডস্কেপে অবদান রাখতে নীতি নির্ধারক, সরকারি অংশীদার ও মূল সহযোগীদের সাথে ধারাবাহিক ও নিবিড়ভাবে কাজ করে যাবে ভিসা।

সর্বশেষ পাওয়া সংবাদ