মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
কর্পোরেট সংবাদ

চীনের সিআইআইই মেলায় অংশ নিয়েছে ওয়ালটন

কর্পোরেট ডেস্ক: চীনের সাংহাইতে শুরু হয়েছে ‘চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো (সিআইআইই)’ এর ৭ম আসর। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়েছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এক্সপোতে ওয়ালটন ব্র্যান্ডের পণ্যের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার, পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ের সক্ষমতা ইত্যাদি বিষয় বৈশ্বিক ক্রেতাদের সামনে তুলে ধরা হবে।

উল্লেখ্য, চীনের সাংহাইতে ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশেন সেন্টারে ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে ৬ দিনব্যাপী পণ্য প্রদর্শনী মেলা ‘ সিআইআইই’। এক্সপো চলবে নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত। মেলায় চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক লক্ষাধিক ব্যবসায়ী, আমদানিকারক ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ নেন। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ব্যবস্থাপনায় ওয়ালটন প্রথমবারের মতো এই এক্সপোতে অংশ নিয়েছে।

ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রউফ বলেন, সিআইআইই মেলায় অংশ গ্রহণের মাধ্যমে ওয়ালটন এবং বৈশ্বিক ক্রেতাদের সঙ্গে এক সেতুবন্ধন তৈরি হবে। আশা করছি, এর মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের জনপ্রিয়তা আন্তর্জাতিকভাবে ব্যাপকহারে বৃদ্ধি পাবে। পাশাপাশি অর্ডার পাওয়ার সুযোগ আরও বাড়বে এবং আন্তর্জাতিক পর্যায়ে নানান গ্রাহকের সঙ্গে যোগাযোগের সুযোগও তৈরি হবে।

তিনি বলেন, ২০১৬ সাল থেকে বিশ্বের অন্যতম মেগা ট্রেড শো চীনের ক্যান্টন ফেয়ারে অংশ নিয়ে আসছে ওয়ালটন। এসব মেলায় সাশ্রয়ী মূল্য ও উচ্চমানের প্রযুক্তিপণ্য প্রদর্শন করে বৈশ্বিক ক্রেতাদের ব্যাপক প্রসংশা কুড়িয়েছে ওয়ালটন। সিআইআইই এক্সপোতেও এর ব্যতিক্রম হবে না।

উল্লেখ্য, এর আগে সম্প্রতি চতুর্থবারের মতো চীনের গুয়াংজু শহরে ‘চায়না আমদানি ও রফতানি মেলা’ বা ‘ক্যান্টন ফেয়ারে’ অংশ নেয় ওয়ালটন। এতে ওয়ালটন ব্যাপক সাফল্য পেয়েছে, সৃষ্টি হয়েছে বিভিন্ন দেশে ব্যবসা স¤প্রসারণের বড় সুযোগ।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে